Habijabi Logo

miscellaneous-৪

infectiousimmunologyhematology
*************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
August 24, 2023 at 11:17 PM
14 comments
No media

#Dengue_Danger

কিছু acute viral infection এ cytokine storm হয়ে macrophage activation syndrome (MAS) হতে পারে। macrophage activation হলে যেটা দেখা যায় সেটা হল - macrophage গুলো blood cell গুলো অর্থাৎ RBC, WBC, Platelet কে ধরে ধরে খেয়ে ফেলে। এই ঘটনাকে বলে hemophagocytosis, আর এর ফলে সব cell count কমে pancytopenia হয়।

ইদানিং Dengue তে অনেক রোগীর complications develop করছে, mortality rate পূর্বের বছরের চেয়ে বেশি, এটি হতে পারে serotype এর difference এর জন্য। অনেকের usual duration এর চেয়ে persistent high grade fever থাকছে, তাদের কারো কারো multi-organ failure ডেভেলপ করছে।

এমন কিছু রোগীর CBC analysis করে দেখা যায় তাদের pancytopenia হচ্ছে, coagulopathy DIC হয়ে PT APTT বেড়ে যাচ্ছে। acute phase reactant হিসেবে Ferritin বাড়ছে। S. Electrolyte এ Hyponatremia পাওয়া যাচ্ছে। এ সবই macrophage activation syndrome (MAS) এ হয়।

এদের hepatomegaly হয়, liver enzymes গুলো বেড়ে যায়, bilirubin বেড়ে যায়, jaundice ডেভেলপ করে। renal impairment হয়, creatinine বেড়ে যায়। renal impairment, liver impairment, jaundice, conjunctival hemorrhage congestion, short duration এর high grade fever, মনে হতে পারে এটা Weils disease (Leptospirosis) কিনা। কিন্তু এটিই হতে পারে Macrophage activation syndrome (MAS) due to Dengue virus infection. এরকম এক patient আমরা পেয়েছিলাম যার dengue tests গুলো positive ছিল, সাথে Leptospirosis DD হিসেবে রেখেছিলাম৷ রোগীর খুব খারাপ অবস্থায় hospitalized হয়, খুব দ্রুত multi-organ failure হয়, ICU তে refer করা হয়।

dengue তে DIC হচ্ছে কিনা, MAS হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। আর এমন কিছু হলে prompt clinical decision নিতে হবে। DIC হলে bleeding risk বাড়বে। রোগী আগে থেকে diabetic, hypertensive থাকলে, hemorrhagic stroke, SAH এর risk বাড়বে। এরকম এক রোগী পেয়েছিলাম, তিনি এক sister এর বাবা, dengue positive, হঠাৎ উনি restless হয়ে যান, এরপর disoriented, ICU তে নিয়ে যান, ওনার hemorrhagic stroke ছিল।

তাই DIC সন্দেহ হলে এর proper management দিতে হবে। MAS সন্দেহ হলে রোগীকে best supportive management, পাশাপাশি immunosuppressant যেমন glucocorticoid under antibiotic coverage, other immunosuppressant যেমন immunoglobulin, IL1 inhibitor প্রয়োজন হতে পারে।

তাই critical Dengue মানে শুধু fluid & paracetamol এ চিকিৎসা সীমাবদ্ধ না। regular & cautious monitoring খুবই গুরুত্বপূর্ণ, clinical judgement গুরুত্বপূর্ণ, timely appropriate treatment initiation গুরুত্বপূর্ণ to avoid any dealy outcome. যদিও এখন পর্যন্ত আমাদের দেখা প্রায় সব dengue রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরছে, উপরে বর্ণিত দুটো ঘটনা ছাড়া। স্রষ্টা সকলকে সুস্থ রাখুক।

কাওসার

কে-৬৫

keywords:Dengue feverMacrophage activation syndromeCytokine stormHemophagocytosisDICWeil's disease

Comments (14)

Nurul Amin
2y

Informative indeed!

Kawsar Uddin
2y

Nurul Amin thanks

Nusrat Jahan Ema
2y

Maliha Hoque Shaily

Maliha Hoque Shaily
2y

Nusrat Jahan Ema tui baicha asos kmne ???

Nusrat Jahan Ema
2y

Maliha Hoque Shaily God knows....4 bar hoye gese

Ujjal Chandra Paul
2y

Excellent vaiya.

Kawsar Uddin
2y

Ujjal Chandra Paul thanks

Shaheen Akter
2y

মাশা-আল্লাহ! তথ্যবহুল লেখা!

Kawsar Uddin
2y

Shaheen Akter Thanks Mam.

Nilima Afrin Anirban
2y

কিছুদিন আগে একজন সিনিয়র ডাক্তার এর এভিডেন্সড বেসড প্র‍্যাক্টিস হিসেবে 3rd day থেকে antiinflammatory হিসেবে dexamethasone এর ব্যবহার নিয়ে পোস্ট দেখেছিলাম।

Kawsar Uddin
2y

Nilima Afrin Anirban ধন্যবাদ। এটা এখনো একটু controversial, steroid immunosuppression করবে, lymphocytes activity কমাবে যারা main cell against dengue virus, এতে viral activity prolong হতে পারে। cytokine storm হতে পারে এমন সম্ভাবনা তৈরি হলে দেয়া যেতে পারে, তবে সবাইকেই 3rd day থেকে দেয়াটা হয়তো logical হবে না, কারণ আমাদের practical experience এ established management এ still mortality rate is less than 1%.

Nilima Afrin Anirban
2y

Kawsar Uddin স্যার এর বক্তব্য হচ্ছে, আমরা আগেই রাস্তা বন্ধ করলাম কারণ কে শকে যাবে আর কে যাবে না,এটা তো জানা যায় না।

Shagoto Saha
2y

Thanks for your valuable information

Rakibul Islam Rakib
2y

bicytopenia pawa jasse khub,vaia..