Habijabi Logo

miscellaneous-৫

infectiouscritical care
******************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
September 19, 2024 at 7:40 PM
0 comments
1 images
Media File (1/1)
Episode illustration

complicated dengue তে plasma leakage হয়ে ফ্লুইড vessel থেকে interstitial space এ এত বেশি যাবে যে রোগীর cerebral oedema, pulmonary oedema ডেভেলপ করবে, ARDS হতে পারে - শ্বাস নিতে বেশ কষ্ট হবে - SpO2 কমে যাবে,

bleeding manifestation বাড়বে

acute hepatitis হয়ে SGPT, SGOT বাড়বে

hypovolumia হয়ে renal perfusion কমে AKI হবে - S. Creatinine বাড়বে। metabolic abnormalities হয়ে metabolic acidosis হতে পারে - তখন K+ বাড়বে, HCO3- কমবে

rare ক্ষেত্রে expanded dengue syndrome হয়ে isolated organopathy হয়ে myocarditis, cardiomyopathy, encephalopathy বা encephalitis ডেভেলপ করবে

Fluid Replacement:

fluid replacement এর সময় যে কথাটি গুরুত্বের সাথে মনে রাখতে হবে সেটি hematocrit level! প্রয়োজনে প্রতি 1-2 ঘন্টা পর বা প্রতিটি step এর পর এটি করতে হবে, যদিও আমাদের সিস্টেমে এটি অসম্ভব। একবার রোগী stable হলে 6-12 ঘন্টা পরপর hematocrit দেখা ভাল, তাও সম্ভব না হলে অন্তত প্রতিদিন।

ধরুন, plasma leakage হয়ে hematocrit বেড়েছিলো। fluid replacement পেয়ে বর্ধিত hematocrit কমছে, কিন্তু এই কমাটা যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি তাড়াতাড়ি কমেছে, বা হুট করেই যেন বেশি কমে গিয়েছে!

dengue কে মাথা থেকে সরিয়ে সাধারণভাবে যদি জিজ্ঞেস করি hematocrit কখন কমে?

সোজা উত্তরঃ bleeding হলে!

তাহলে বুঝতে পারছি plasma leakage এর পাশাপাশি হয়তো তার concealed bleeding হচ্ছে। visible bleeding হলে সেটি চোখেই দেখতে পাবেন - rash, gum bleeding, hematemesis, hemoptysis, hematuria. melaena হয় কিনা জিজ্ঞেস করবেন।

Hct বেশি কমে যাওয়া মানে bleeding is greater than plasma leakage! তাই bleeding compensate করতে অতিসত্বর blood or blood products transfuse করতে হবে।

কোন ধরণের fluid দিতে হবে তা আমরা জানি। isotonic crystalloid fluid, যেমন আমরা সাধারণত 0.9% NS বেশি ব্যবহার করি।

এখন একটু চিন্তা করুন! plasma leakage হয়ে যে isotonic plasma extravasated হয়ে circulatory volume কমে গিয়েছিল সেটি correction করতে উপরের নিয়মে isotonic crystalloid solution দিচ্ছেন। কিন্তু Hct কমছে না, কারণ replaced isotonic fluid ও extravasated হয়ে চলে যাচ্ছে! এই অবস্থাটি হলো decompensated shock.

এই অবস্থায় আরো crystalloid fluid দেয়া মানে রোগীর oedema বাড়বে। pulmonary oedema হচ্ছে কিনা, chest auscultate করুন - bilateral crepitation পেতে পারেন। cerebral oedema হচ্ছে কিনা, রোগীর conscious level খেয়াল করুন - headache, nausea, vomiting বা convulsion থাকতে পারে। সব কিছু দেখেশুনে যদি এমন কিছু মনে হয় তবে কি করবেন?

এখন এমন কোন fluid দিতে হবে যারা নিজেরা সহজে leak হয় না, উল্টো coloidal osmotic pressure বাড়িয়ে - পূর্বে leak হওয়া fluid কে vessel এর বাইরে থেকে টেনে এনে vessel এ ফিরিয়ে আনতে পারে!

এমন fluid গুলো হল oncotic colloid fluid, যেমন hyper-oncotic বা iso-oncotic colloid solution:

  • Dextran 40

  • Hemaccel

  • Blood & Blood Components

  • Human Albumin (ভাল কাজ করে, কিন্তু দাম বেশি)

colloid fluid দেয়ার পর উন্নতি হলে colloid থেকে crystalloid fluid এ switch over করতে হবে।

আর যদি উন্নতি না হয়, repeat dose of colloid fluid দিতে হবে।

তবে বেশ careful monitoring! নিয়মের বাইরে বেশি দিলে colloidal osmotic pressure বৃদ্ধির পাশাপাশি hydrostatic pressure বৃদ্ধি করতে পারে! volume overload হতে পারে - cardiac workload বাড়তে পারে। colloidal osmotic pressure বেশি বেড়ে cellular shrinkage হতে পারে, myelinolysis হতে পারে।

এবছর এখন পর্যন্ত dengue তে মৃত্যুর সংখ্যা শতাধিক। প্রতিদিন ভর্তি হচ্ছে ২০-৩০ জন। so, proper treatment & monitoring are mandatory to prevent disease & treatment related complications.

কাওসার

keywords:Dengue shock syndromePlasma leakageFluid managementColloid solutionsDecompensated shockHematocrit

Comments (0)

No comments available for this post.