Habijabi Logo

হাবিজাবি-৩৩৪

neurologycardiovascular
******************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
July 20, 2025 at 7:04 PM
7 comments
No media

#হাবিজাবি_৩৩৪

কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আবার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে পেল। এই অবস্থাকে Syncope বলে।

syncope আমরা তখনই বলবো যখন,

  1. transient loss of consciousness

কতক্ষণ অজ্ঞান থাকতে পারে?

কয়েক সেকেন্ডস, সাধারণত এক মিনিটের কম।

  1. এই কয়েক সেকেন্ড পর রোগীর Rapid & Complete recovery

আমি আবারো রিপিট করি, Rapid & Complete recovery. তাই যেসব জ্ঞানী ব্যক্তিবর্গ গতকাল একজন মানুষের অজ্ঞান হয়ে পড়ে যাওয়া ও এরপর জ্ঞান ফিরে বক্তব্য দেওয়া নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন তাদের জন্য সমবেদনা!

Syncope কেন হয়?

Due to transiently reduced cerebral perfusion, অর্থাৎ সাময়িকভাবে কমে যায় মস্তিষ্কের ব্লাড সাপ্লাই।

এই কমে যাওয়ার ঘটনা যে কোন বয়সে হতে পারে, তবে যারা elderly অর্থাৎ যাদের বয়স ৬৫ এর বেশি তাদের একটু বেশি হয়।

কেন কমে যায় cerebral blood supply?

যেমন ধরুন গতকালের ঘটনা।

প্রচন্ড hot & humid environment, excessive sweating & dehydration: environmental stress

লক্ষ লক্ষ মানুষ সামনে, অসংখ্য মানুষের প্রত্যাশা তাকে ঘিরে, কত কঠিন দায়িত্ব সুন্দর সমাজ ও দেশের জন্য: emotional stress

এরকম environmental & emotional stress এ sympathetic over activation হয়, এতে pulse বাড়ে - BP বাড়ে।

Parasympathetic সেটাকে counteract করতে over & over activation হয়ে যায় হঠাৎ করে, আর এর ফল হয় ঠিক উল্টোটা, অর্থাৎ pulse কমে - BP কমে - কমে cerebral perfusion, তখন একটু dizziness বা lightheadedness হয় - যে অবস্থাকে pre-syncope বলে।

বসা থাকা অবস্থায় এই BP কমা তেমন symptomatic না হলেও, যখনই দাঁড়ানো হয় গ্রাভিটির বিরুদ্ধে তখনই cerebral perfusion আরো কমে যায় due to gravity, আর তখনই মানুষটি অজ্ঞান হয়ে পড়ে যান - আর এটাই syncope.

এই অবস্থার rapid recovery এইজন্য হয়, sympathetic nervous system তখন over over & over activation হয়ে parasympathetic এর উপর upper hand নিয়ে নেয়।

গ্রাভিটির বিরুদ্ধে দাঁড়ালে এই সমস্যা বেশি হয় বলে বসে তিনি তার বক্তব্য সম্পূর্ণ করতে পেরেছেন।

এই যে ঘটনার বিষদ ব্যাখ্যা দিলাম এটিই vasovagal syncope বা reflex syncope বা neurocardiogenic syncope. Cardiac bradycardia & hypotension এর জন্য reduced neuronal perfusion - তাই একে neurocardiogenic syncope ও বলে।

আরো অন্যভাবে এই syncope হতে পারে, যেমন আমরা যখন বসা থেকে উঠে দাঁড়াই, তখন গ্রাভিটির বিরুদ্ধে venous blood হার্টে পাঠানোর জন্য peripheral vasoconstriction হয়। কিন্তু যারা vasodilators type ও diuretics type প্রেশার কমার ওষুধ খায় তাদের ক্ষেত্রে উঠে দাঁড়ালে এই vasoconstriction mechanism ঠিকভাবে কাজ করে না, তখন venous return কমে - কমে cardiac output - হয় hypotension - কমে cerebral perfusion - হয় syncope. এই syncope কে তাই বলে syncope due to postural hypotension. যখন hypotension হয় তখন reflexly pulse বেড়ে যায় তাই এর অপর একটি নাম Postural Orthostatic Tachycardia Syndrome (POTS).

আবার ধরুন, কারো heart এ aortic stenosis আছে, আর এই stenosed অর্থাৎ চিকন aortic valve দিয়ে cardiac output ভালো হয় না, তাদেরও syncope হতে পারে। syncope হতে পারে যাদের arrhythmia আছে তাদেরও। heart এর সমস্যার জন্য এই ধরনের syncope হয় বলে এটাকে বলে cardiac syncope.

Syncope টা হয় brain এ, কিন্তু কারণ কিন্তু brain এ না। তাই এখানে কোন brain imaging প্রয়োজন হয় না সাধারণত, প্রয়োজন হয় এর কারণ investigation এর।

যেমন cardiac syncope এর ক্ষেত্রে ECG, Echo করতে হয়।

Postural hypotension এর ক্ষেত্রে BP & postural drop আছে কিনা চেক করা। Postural drop থাকলে তার কারণ খোঁজা, যেমন এমন কোন antihypertensive খায় কিনা যারা এটা করে, বা postural drop এর অন্য কোন কারণ আছে কিনা।

Vasovagal syncope এর ক্ষেত্রে করা যায় head-up tilt-table test, যেখানে বেডের সাথে রোগীকে সেট করে বেডের মাথার পাশকে আস্তে আস্তে উঁচু করে প্রায় দাঁড় করিয়ে ফেলে রোগীর sympathetic & parasympathetic change গুলো দেখা হয় - Pulse, BP চেক করা হয়, ECG করা হয়।

Vasovagal syncope এর একটা প্রধান কারণ যেহেতু environmental stress তাই hot humid environment এ দীর্ঘসময় দাঁড়িয়ে থাকাকে নিরুৎসাহিত করা হয়। pre-syncope মনে হলেই ঠান্ডা জায়গায় বা ছায়ায় বসে পড়বে দাঁড়ানো থেকে - পানি, স্যালাইন ও অন্য তরল খাবার খাবে। syncope হলে আশেপাশে যারা থাকবে তারা counter-pressure manoeuvres করবে, এটি হল রোগীকে শুইয়ে রেখে রোগীর দু হাতের তালু একটা আর একটার সাথে লাগিয়ে চাপ দেয়া বা দু পা'কে ক্রস করে হালকা উঁচু করে ধরা। এতে কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান ফিরবে।

কাওসার

কে-৬৫

keywords:SyncopeVasovagal syncopeNeurocardiogenic syncopePostural hypotensionTransient loss of consciousness

Comments (7)

AB Siddique
1y

Excellent explanation. Thanks for sharing knowledge

Unknown
1y

pregnancy te syncopal attack ar mechanism ta jodi bolten

Kawsar Uddin
1y

Anonymous member 740 increased blood volume resulting vasopressing & then vagal stimulation, benign vasovagal syncope. Other syncope mechanisms are as usual.

Ishaq Babu
1y

Nice explanation

Nila Rahman
1y

Alhamdulillah, Thanks for sharing.

Unknown
1y

আমার PVC Diagnosed. বর্তমানে Betafix 5 mg BD, Telmipress Plus 80/12.5 OD Morning চলছে। কিন্তু বসা থেকে দাড়াতে গেলে ম্যাক্সিমাম সময় মাথা হালকা লাগে, মাথা ঘুরে, চোখ ঝাপসা হয়ে আসে। ৫-৭ সেকেন্ড পর ঠিক হয়ে যায়। এর কারন কি হতে পারে?

Sanjoy Chowdhury
1y

Well written Kawsar Uddin. Perhaps best to distinguish POTS here from orthostatic hypotension, important to note the absence of orthostatic hypotension with increase in HR on active/passive standing as a diagnostic criteria for POTS. The pathophysiology is likely heterogenous / multifactorial.