#হাবিজাবি_১৮৯
মি. মুকুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তার ব্যথার শুরুটা হুট করেই, সাথে প্রচন্ড চাপ - যেন বুকে হাতি চেপে বসেছে। ব্যথা বুক থেকে পিঠে যাচ্ছে, সময় যতই যাচ্ছে - ব্যথা ততই বাড়ছে।
হিস্ট্রি নিয়ে জানা গেল রোগী Hypertensive, মাঝেমধ্যে ওষুধ খান।
BP: 90/30mmHg
Pulse: 120 beat/min
ECG করা হলঃ Lead 2, 3, aVF এ ST elevation, T inversion.
Troponin I: slightly raised
clinical features ও investigations এ সব মিলিয়ে এটার Dx Inferior MI.
রোগী এসেছে ৪ ঘন্টার মধ্যে। কিন্তু সেখানে PCI করার ব্যবস্থা নেই, তাই তাকে নিয়মানুযায়ী thrombolytic agent দেয়া হল।
Thrombolytic agent Stroptokinase দেয়ার কিছুক্ষণের মধ্যেই রোগী মারা গেল!
কেউ যদি এখানে অভিযোগ করে রোগী ভুল চিকিৎসায় মরেছে, সে অভিযোগ সত্য!
কিন্তু এই চিকিৎসায় ভুল ধরা যেমন কঠিন, তেমনি কঠিন অনেক চিকিৎসকের পক্ষে এমন ভুল এভয়েড করা।
উপরের ঘটনার key point গুলোর কয়েকটি point আবার যদি একটু রিভিউ করি,
হঠাৎ করে বুকে ব্যথা। ব্যথা বুক থেকে পিঠে যাচ্ছে। সময় যত যাচ্ছে, ততই ব্যথা বাড়ছে।
রোগী hypertensive, যা uncontrolled.
BP কম, Pulse বেশি, কিন্তু ECG তে inferior MI.
এটা যে inferior MI এতে কোন সন্দেহ নেই। কিন্তু সাথে উপরের কিন্তু গুলো বিবেচনা করলে যে ভয়ংকর ব্যাপারটি প্রকাশ পায় সেটি Aortic dissection!
এবার উপরের ৩ টি পয়েন্টে কিছু হিসাব মিলাই,
Aortic dissection হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, dissection যত প্রগ্রেস করে ততই বুকের ব্যথা পিঠে যায়।
Uncontrolled HTN এই Aortic dissection এর একটি অন্যতম কারণ। বেশি প্রেশারে weak aortic wall এ aneurysm & rupture হয় - ফলাফলঃ Aortic dissection.
Aortic dissection এ cardiac output চলে যায় tunica media তে সৃষ্ট ক্যাভিটির মধ্যে, তাই BP কম। BP কমে যেয়ে sympathetic over activation হয় - বেড়ে যায় pulse.
সবই তো মিললো, কিন্তু inferior MI কেন হলো?
Aortic dissection হয়েছে Aorta এর সেই জায়গায় যেখান থেকে right coronary আর্টারির অরিজিন হয়। Aortic dissection এর জন্য right coronary artery ব্লকড হয়ে যায় যা সাপ্লাই দিত heart এর inferior surface কে, আর একারণেই হয় inferior MI.
তাহলে বুঝতেই পারছি Aortic dissection হয়েছে Aorta শুরুতেই। Aorta এর শুরুতে যে শুধু coronary artery গুলোর অরিজিন আছে তা কিন্তু না, সেখানে থাকে aortic valve গুলোও। আর তাই aortic dissection এ aortic valve গুলো loose হবে, valve area wide হবে - ফলাফলঃ aortic valve prolapse - প্রকাশ পাবে aortic regurgitation এর ফিচারগুলো।
যেমন এই রোগীর BP ছিল 90/30mmHg, pulse pressure 60 - wide pulse pressure, অর্থাৎ systole এর পরেই কিছু blood back flow করে prolapsed aortic valve দিয়ে আবার ventricle এ ফিরে আসে - ফলাফলঃ very low diastolic pressure, wide pulse pressure.
মি. মুকুলের চিকিৎসক ডা. বকুল যদি এই অবস্থায় precordium টা আর একটু ভালভাবে auscultate করতো তবে সে aortic regurgitation এর জন্য early diastolic murmur পেত, শুধু inferior MI তে যা পাওয়ার কথা না।
আর যদি গলার দিকে তাকাতো তবে neck vein full ও raised JVP দেখতে পেতো, কারণ aortic dissection টা aorta এর নিচের দিকে হওয়ায় ব্লাড চলে যাচ্ছে pericardial ক্যাভিটির মধ্যে - hemopericardium, ডেভেলপ করেছে cardiac tamponade - ফলাফলঃ raised JVP.
তাই এমন অবস্থায় কারো Aortic dissection সন্দেহ হলে আর কিছু না হোক, ECG করার সাথে একটা CXR করা বেশ গুরুত্বপূর্ণ, কারণ CXR এ cardiac tamponade এর জন্য পাওয়া যেতে পারে globular heart.
যাই হোক, অবস্থা যখন এই, তখন ECG তে typical change দেখেই এই রোগীকে MI এর ট্রিটমেন্ট হিসেবে হুট করে কোন thrombolytic agent দেয়া যাবে না, কারণ এতে Aortic dissection site এ bleeding আরো বাড়বে, আরো প্রগ্রেস করবে তার Aortic dissection - ফলাফলঃ inevitable death!
পরিশেষে, ST elevated MI তে streptokinase যেমন একটি life saving drug, তেমনি এই Aortic dissection এ এটি একটি life taking drug!
So, be very careful in such cases!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫