Habijabi Logo

হাবিজাবি-১৩৩

infectiousother
*********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
May 14, 2020 at 3:33 PM
94 comments
No media

#হাবিজাবি_১৩৩

#RT_PCR

Reverse Transcription Polymerase Chain Reaction

DNA থেকে RNA তৈরিঃ Transcription

RNA থেকে DNA তৈরিঃ Reverse Transcription

সন্দেহভাজন রোগীর সামান্য স্যাম্পল নিলাম, যেখানে হয়তো সামান্য SARS-CoV-2 আছে, আছে তার সামান্য RNA - যেহেতু এটি একটি RNA ভাইরাস। এই সামান্য RNA কে মেশিন Read করবে না, তাই পরিমাণ বাড়াতে হবে।

DNA ভাইরাস হলে শুধু PCR করলেই হতো।

DNA থেকে DNA তৈরিঃ Replication

অর্থাৎ একটি (Monomer) DNA থেকে অনেকগুলো (Polymer) DNA তৈরি হয়ঃ Polymerase Reaction

এই Reaction পরমাণুর ফিশন বিক্রিয়ার মত বাড়তেই থাকেঃ তাই এটি একটি Chain Reaction

এই Reaction তো আর এমনি এমনি হবে না, এতে কিছু অনুঘটক (Enzyme) লাগবেঃ DNA polymerase enzyme

তাই RT PCR হলঃ

প্রথমে viral RNA কে Reverse করে DNA বানানো,

তারপর সেই DNA থেকে Replication করে অসংখ্য DNA বানানো,

এই অসংখ্য DNA কে মেশিন সহজে এখন Read করতে পারবে, তারপর সে Result দিবে।

★ এবার বিস্তারিত বর্ননা!

SARS-COV-2 এর RNA,

এর সাথে Reverse Transcriptase এনজাইম যোগ করা হল,

RNA থেকে তৈরি হল complimentary বা cDNA. (complementary - কারণ এটা এই ভাইরাসের DNA না, যেহেতু এটি RNA ভাইরাস)। এটা হল First Step.

Second Step এ cDNA এর সাথে নিচের জিনিসগুলো মিশানো হয়।

২ টা Step মিলে এটাকে 2 Step RT PCR বলা হয়। আর যদি সবকিছু একবারে একসাথে মিশিয়ে কাজ করা হয়, তবে সেটাকে বলে 1 Step RT PCR.

যাই হোক, cDNA এর সাথে যা যা মিশানো হয়,

১. এক প্রকারের oligonucleotide, যার নাম দিলাম X. বাইরে থেকে যোগ করা এই oligonucleotide কে synthetic short DNA primer ও বলা হয়।

২. Thermostable DNA polymerase এনজাইম।

SARS-CoV-2 এর RNA থেকে যে cDNA তৈরি করা হলো, স্বাভাবিক নিয়মে তার ২ টা Helix. আমাদের উদ্দেশ্য ২ টা Helix থেকে ২ টা cDNA, ২ টা cDNA ভেঙে ৪ টা Helix, যেটা থেকে থেকে ৪ টা cDNA, এভাবে সংখ্যা বৃদ্ধি করা।

এটা করতে গেলে cDNA কে ভেঙে প্রথমে ২ টা Helix এ আলাদা করতে হবে। এটা করা হয় তাপ দিয়ে। 94-95°C তাপমাত্রায় cDNA ভেঙে ২ টা Helix হয়ে যায়। এই তাপে এখানেই থাকা DNA polymerase এনজাইম যেন নষ্ট না হয় তাই thermostable DNA polymerase এনজাইম ব্যবহার করা হয়।

এই যে ২ টি আলাদা Helix হল, তার প্রতিটিতে অসংখ্য oligonucleotide প্রান্ত আছে, সেগুলোর নাম দিলাম A, B, C, D ইত্যাদি।

oligonucleotide এর প্রতিটি nucleotide এ আলাদা আলাদা nitrogen base আছে যা নির্দিষ্ট nitrogen base এর সাথে hydrogen bond এর মাধ্যমে যুক্ত হয়।

মনে আছে নিশ্চয় Second Step এ এক প্রকারের synthetic short DNA primer যোগ করেছিলাম, যার নাম দিয়েছিলাম X.

ধরে নিই, এই X তার ধরণ অনুযায়ী double Helix cDNA এ থেকে যে single Helix তৈরি করা হল - সেটার যে উন্মুক্ত A, B, C, D প্রান্ত আছে তার A প্রান্তের সাথে যুক্ত হবে। মনে রাখতে হবে, তাপ দিয়ে যেমন double Helix কে ভেঙে single Helix করেছি, এখন ঠান্ডা করে এই single Helix এর সাথে primer যুক্ত করতে হবে। মেশিনের মূল কাজ হল alternately এই গরম-ঠান্ডা তাপমাত্রা তৈরি করা।

ফাইনালি তৈরি হল A-X double Helix (viral A + synthetic X). অর্থাৎ ২ টি synthetic X oligonucleotide primer খরচ হয়ে ১ টি cDNA ২ টি Helix থেকে তৈরি হল ২ টি A-X double Helix cDNA. এই Replication Reaction এ সাহায্য করবে thermostable DNA polymerase এনজাইম। আর এভাবেই synthetic primer খরচ হয়ে ১ টি থেকে ২ টি, ২ টি থেকে ৪ টি, এভাবে অসংখ্য cDNA তৈরি হবে।

যখন যথেষ্ট পরিমাণ cDNA তৈরি হবে, যার মধ্যে আছে synthetic primers - সেগুলো তখন fluorescence সিগনাল পাঠাবে, কম্পিউটার সেই সিগনাল Read করবে, Result হবে SARS-CoV-2 পজিটিভ।

কম্পিউটারে চোখের সামনে real time এ এই positive signal দেখা যায়, তাই তখন তাকে real time RT PCR বলে। এ ছাড়া আরো কিছু RT PCR আছে, যেমন relative, comparative, competitive, etc.

কিন্তু স্যাম্পলে যদি এই viral RNA না থাকে তবে উপরের কিছুই আর ঘটবে না, অর্থাৎ SARS-CoV-2 নেগেটিভ।

বিস্তারিত বিষয়টির যথাসম্ভব শর্টকাট।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:RT-PCRReverse transcriptionPolymerase chain reactioncDNAViral RNA detection

Comments (94)

Md Abid Hossain Mollah
6y

একজন সফল তফসির কারক যে কোন কনসেপ্ট কে ভেঙে ভেঙে একেবারে সহজ সরল করার মেথড জানে। অনেক দোয়া তোমার জন্য

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। অনেক ভাল থাকবেন। ফি আমানিল্লাহ্।

Jannat Rosy
6y

May Allah bless and help you, so that you can continue your good writing.

Kawsar Uddin
6y

Thanks Mam. Keep me in your prayers.

Bimal Krishna Bain
6y

অনেক জটিল বিষয়কে সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে ।ধন্যবাদ ও শুভ কামনা।ভবিষ্যতে এ রকম আরও অনেক কিছু পাওয়ার প্রত্যাশা রইল

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Ferdousi Begum
6y

Thank you kawsar.

Kawsar Uddin
6y

Most welcome Mam.

Arafat Rahman
6y

অসাধারণ লেখা

Kawsar Uddin
6y

Arafat Rahman Thanks. Take care.

M A Matin
6y

আমিও তোমার মত RT মানে Reverse Transcription জানতাম, কিন্তু একটা রিপোর্ট দেখলাম RT এখন real time হয়ে গেছে!

Tahmina Akter
6y

M A Matin Nicvd as I know , PCR can b done by both real time and reverse transcription procedure..

Khandkar Ali Kawsar
6y

M A Matin Nicvd রিয়াল টাইম কে বোঝানোর জন্য rRT-PCR বলে, মানে r for real time and RT for reverse transcription

Kawsar Uddin
6y

M A Matin Nicvd স্যার RT PCR বিভিন্ন রকম হতে পারে, relative, comparative, competitive, real time, etc.

Mohammad Neamat Ripon
6y

সব সময়ের মতই অতুলনীয়....

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Rumana Khan
6y

Excellent vaia

Kawsar Uddin
6y

Rumana Khan Thanks

Md Abid Hossain Mollah
6y

#RT_PCR Reverse Transcription Polymerase Chain Reaction DNA থেকে RNA তৈরিঃ Transcription RNA থেকে DNA তৈরিঃ Reverse Transcription Why?

Kawsar Uddin
6y

Abid Hossain Mollah Sir, thanks for your question. As far I know transcription is creating something new from some other thing. Like B is created from A, it's transcription. But when B is created from A, it's reverse or opposite transcription.

Md Serajul Hoque
6y

সহজে বুঝাতে পার।

Comment attachment
Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Nazrul Islam
6y

Nice

Kawsar Uddin
6y

Thanks

M Monir Hossain
6y

খুবই সুন্দর বর্ণনা!

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। দোয়া করবেন।

Shoyeb Mahamud
6y

চমৎকার বর্ণনা। ধন্যবাদ।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Tazin Afrose Shah
6y

Genius!

Kawsar Uddin
6y

Thanks Mam. Stay safe.

Km Nazmul Nazmul
6y

ভাই ভাল লিখেছ।আর একটু বিস্তারিত হলে ভাল হয় আমার জন্য

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই। চেষ্টা করবো।

Sajjad Yusuff
6y

Well done, I have recapitulated many things from ur excellent writing . Complicated chapter presented in a very simple and easy way. U should continue ur pen and deep thinking. Thanks a lot doctor. May Allah protect you from all bad and evil.

Kawsar Uddin
6y

Thanks Sir. Keep me in your prayers. Stay safe.

Sujit Simanto
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Syed Afzalul Karim
6y

Excellent !!

Kawsar Uddin
6y

Thanks Sir

Iqbal Kabir
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Laila Akhter
6y

অসাধারণ মেধা!!এত সুন্দরভাবে সহজ করে কঠিন বিষয় কে উপস্থাপনা করা...অবাক হয়ে যাই।অনেক দোয়া তোমার জন্য।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম। ভাল থাকবেন।

Surjit Ghosh
6y

চমৎকার সহজবোধ্য বর্ণনা

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

Dipon Hasan
6y

Simply excellent.

Kawsar Uddin
6y

Thanks

Mukhlesur Rahman Sajal
6y

Thanks dr. Kawser, easy to understand.

Kawsar Uddin
6y

Most welcome, Sir.

Kamrul Hasan
6y

জটিল একটা বিষয় কে আপনি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন যা এতদিন যাবৎ অনেকের কাছে বোধগম্য না হলেও এখন বিষয়টা অনেক ক্লিয়ার । আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের জ্ঞান আমাদের সাথে শেয়ার করেছেন। এরকম আরো লেখা চাই

Kawsar Uddin
6y

ধন্যবাদ। দোয়া করবেন।

Daanish Arefin Biswas
6y

উত্তম লেখনী।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Atish Kumar Bachhar
6y

Excellent presentation

Nirupom Mondal
6y

Excellent one

Kawsar Uddin
6y

Nirupom Mondal Thanks

Shahidur Rahman
6y

ধন্যবাদ, শিখলাম

Kawsar Uddin
6y

Most welcome Sir.

Abdullah Al Mamun
6y

Thanks kawser

Kawsar Uddin
6y

Most welcome Sir.

Faisal Chowdhury
6y

Ommited an interesting fact: inventor got the nobel price in medicine for this invention and it was discovered while driving on a highway in California.

Kawsar Uddin
6y

Thanks a lot for the nice info.

Nusrat Mustary
6y

Excellently written, thanks

Kawsar Uddin
6y

Most welcome

Khondker Mahbuba Jamil
6y

Good try...

Kawsar Uddin
6y

Thanks Mam

Ehsan Kabir
6y

Very informative

Kawsar Uddin
6y

Thanks Sir

Tote Tung
6y

মাথা ঘুরছে তবু। আচ্ছা অন্য আরএনএ ভাইরাসের সাথে পার্থক্যটা কিভাবে হয়? নাকি এনজাইমই সব।

Kawsar Uddin
6y

Tote Tung specific primer is used.

Ashraful Alom
6y

What is Real time PCR?

Kawsar Uddin
6y

Ashraful Alom The main difference from others is using fluorescence primer, which provide quick result. The emergence of novel fluorescent DNA labeling techniques in the past few years has enabled the analysis and detection of PCR products in real-time computer.

MJ Shapla
6y

খুব সুন্দর বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ!

Kawsar Uddin
6y

Most welcome.

Talukder Ayeash
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks Sir

A R Siddiquee Mamun
6y

·   · Follow Reply

Kawsar Uddin
6y

Thanks

Sabiqun Nahar
6y

Khub sohoj vabe bolechen vaiya thank u

Kawsar Uddin
6y

most welcome

Nahid Azmin
6y

· Reply

Comment attachment
Soukhin Hridoy
6y

· Reply

Kawsar Uddin
6y

Thanks

Ahm Shahidullah
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks Sir

Takeya Islam
6y

·   · Follow Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks

Al Mamun Hossain
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks Sir

Farzanaete Ete
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks

Mohammad Hasanul Iqbal
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks Sir

M K Chy
6y

Thanks. এটা আমিই রিকোয়েস্ট করেছিলাম লিখার জন্য। এটা খুবই জটিল বিষয়! পরবর্তিতে আরো বিশদ লেখার জন্য অনুরোধ রইলো। এজন্যেই অনুরোধ করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় ৩ মাস আগেই নাকি আমাদের কাছে এসব জটিলতম অলিগোনিওক্লিওটাইড প্রাইমার, রিভার্স ট্রান্সক্রিপটেজ, আরো হাবিজাবি মালপত্র সহযোগে যে কিট তৈরি হয়, সেটা উনারা তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছিল, আমরা এখনো সেটার কোন উত্তর দিইনি ( আমরা আবার সাদা চামড়া ছাড়া অন্যদের তেমন বিশ্বাস করিনা বৈজ্ঞানিক কাজ কারবারে, যদি ও পাশের দেশে পিসিআর কিট এখন নিজেরাই তৈরি করছে) । আবারো ধন্যবাদ।

Kawsar Uddin
6y

অনেক ধন্যবাদ। আপনার অনুপ্রেরণাতেই লেখাটি লেখা হল।