Habijabi Logo

হাবিজাবি-৫৩

endocrinologynephrology
**************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
August 25, 2018 at 9:44 PM
45 comments
No media

#হাবিজাবি_৫৩

#Hypocalcaemia_Aetiology

অনেক মানুষ মুড়ির মত যে ওষুধগুলো খায়, তার মধ্যে Ca ট্যাবলেট একটি। শরীরে Ca এর ভূমিকা সুবিস্তৃত, Ca বাড়লে কমলে জটিলতার তাই শেষ নেই। এই জটিলতা Ca বাড়ার চেয়ে কমলেই বেশি। স্রষ্টা তাই এখানে একটু ব্যালেন্স করেছেন। আর সেটি হল যেসব রোগের জটিলতা বেশি সেসব রোগ তুলনামূলক কম হয়, অর্থাৎ Hypocalcaemia is much less than Hpercalcaemia!

দুধের বিজ্ঞাপন 'দুধে আছে Ca, Ca হাড় শক্ত করে!' হাড় যেহেতু শক্ত করে, সেহেতু শরীরের সব Ca হাড়েই জমা থাকে (৯৯%)! মাত্র ১% থাকে শরীরের বাকি জায়গায় প্রধাণত রক্তে। এই যে ১% তার অর্ধেকটা থাকে Albumin এর সাথে যুক্ত হয়ে (bound calcium), আর বাকিটা একা একা ঘুরে বেড়ায় (ionized calcium)! বড় ঝামেলা এই free ionized calcium কমলেই হয়, কারণ এরাই nerve conduction, muscle contraction প্রভৃতি নিয়ন্ত্রণ করে। আর হাড়ের ক্যালসিয়াম কমলে হয় Osteoporosis, Osteomalacia, Rickets প্রভৃতি।

ক্যালসিয়ামের ব্যালেন্স যারা মেইনটেইন করে তারা হলঃ

  • PTH (parathyroid hormone)

এটি একটি life saving হরমোন। তৈরি হয় parathyroid gland এ।

  • Calcitonin

এটা আসে Thyroid gland এর Parafollicular cells থেকে।

  • Vit D

PTH bone resorption করে Bone থেকে Ca রক্তে নিয়ে আসে।

PTH যে কাজ করে, তার উল্টোটা করে Calcitonin. অর্থাৎ রক্ত থেকে Ca হাড়ে ফিরিয়ে দেয়৷

এভাবে একটা ভারসাম্য সৃষ্টি হয়। দিনে প্রায় হাফ কেজির মত ক্যালসিয়াম এভাবে Bone to Blood আসা যাওয়া করে!

Vit D. নামে ভিটামিন হলেও কামে সে হরমোন! এটার তৈরি শুরু হয় স্কিনে সূর্যের আলোতে। স্কিনে তৈরি হয় Cholecalciferol, তারপর তা থেকে লিভারে Calcidiol, তা থেকে ফাইনালি কিডনিতে Calcitriol (active VitD). এই ফাইনাল Vit D তৈরিতে হেল্প করে যে সে হল উপরেই ওই PTH.

অর্থাৎ PTH এখানে একটা Trophic হরমোনের মত কাজ করে, যার প্রভাবে সৃষ্টি হয় Vit D.

Vit D Intestine থেকে Ca ও সাথে Po absorb করে। সাথে আবার Kidney থেকে Ca reabsorb করে, কিন্তু Po reabsorb করে না। এই দুই ঘটনা মিলে রক্তে Ca বাড়ে, আর Po কমে।

রক্তে Ca কমলো না বাড়লো সেটা ডিটেক্ট করে PTH. তবে এই Ca মেইনলি ionized calcium.

Hypocalcaemia, Ca কমে কেন?

ওই যে উপরে পড়েছি, Ca প্লাজমা প্রোটিন Albumin এর সাথে যুক্ত হয়ে রক্তে ঘোরে। যদি কোন কারণে এই প্রোটিনের পরিমাণ কমে যায় তবে Ca কমে। তবে যে free ionized Ca আছে তা কিন্তু অপরিবর্তিত থাকবে।

এখন প্রোটিন কখন কমে?

প্রোটিন কম খাওয়া (malnutrition), কম absorb হওয়া (malabsorption), লিভারে কম তৈরি হওয়া (liver disease), কিডনি দিয়ে loss হওয়া (nephrotic syndrome).

ionized Ca কখন কমে?

ধরুন কেউ ইচ্ছাকৃত (hysteria) ঘন ঘন শ্বাস নিল (hyperventilation), যার ফলে শরীরের CO2 লস হয়ে Alkalosis হবে, ফলে pH বাড়বে, Plasma protein এর প্রতি ionized Ca এর আকর্ষণ বাড়বে, এর ফলে free ionized Ca কমে যাবে। এটা অনেক মারাত্মক, এতটাই মারাত্মক হয় যে Ca কমে Tetany Hyperreflexia হতে পারে।

Hypomagnasaemia. Mg এর কাজ PTH বের হতে সাহায্য করা। Mg কমলে তাই PTH ও কমে। আর Mg কমে Malabsorption এ, Alcohol পানে, diuretics ব্যবহারে, বেশি বেশি PPI গ্যাস্ট্রিকের ওষুধ খেলে।

উপরে পড়লাম Diuretics Mg কমায়। Diuretics কিন্তু Ca ও কমায় তবে সেটা শুধু Loop Diuretics (Frusemide). Thiazide Diuretics কিন্তু উল্টো Ca বাড়ায়!

Acute pancreatitis

Hypercalcaemia যেমন Pancreatitis এর একটি Cause.

উল্টো করে Hypocalcaemia হল Pancreatitis এর একটা Clinical feature.

সূর্যের আলো কম কম লাগে, তাই Vit D কম কম তৈরি হয়। ফলাফল Hypocalcaemia.

দীর্ঘদিন ধরে কিডনি রোগ (CRF), তাই Vit D কম তৈরি হয়, কারণ আমরা জানি active Vit D কিডনিতেই তৈরি হয়। ফলাফল Hypocalcaemia.

Hypoparathyroidism. thyroid সার্জারির সময় accidentally parathyroid গ্লান্ড ক্ষতিগ্রস্ত হয়, অথবা অন্য কোন কারণে গ্লান্ড কম কম কাজ করে। ফলাফল PTH কম, তাই Ca ও কম।

PTH এর সেনসিটিভিটি কমে গেছে, ডেভেলপ করেছে রেজিস্ট্যান্স। তাই PTH যতই বাড়ুক Ca আর বাড়ে না। একে বলে Pesudohypoparathyroidism.

আজ এটুকুই। ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:HypocalcemiaParathyroid hormoneVitamin D deficiencyHypomagnesemiaTetany

Comments (45)

Subrina Akhter
7y

Dua kori vi onek boro dr how,r avabe nejer knoledge sobar maje belea daw,may allah bless u

Kawsar Uddin
7y

ধন্যবাদ আপু৷ দোয়া করবেন।

Rakib Al Imran
7y

অসাধারন ভাই।Acid Base Balance এর উপরে লেখা চাই

Kawsar Uddin
7y

দিবো ইনশাআল্লাহ। আপাতত এই লিংকটা পড়। https://m.facebook.com/groups/301977063275093?view=permalink&id=1093577674115024

Ibrahim Khalil Rony
7y

Valo lekha. * Ektu correction: Phosphorus er sign P hbe, Po na.

Kawsar Uddin
7y

ধন্যবাদ রনি। আমি এখানে Phosphate বুঝাইছি তাই Po দিছি, যদিও Po4 দিলে বেশি পার্ফেক্ট হত।

Junaied Hossain
7y

অসাধারণ

Kawsar Uddin
7y

Thanks

Tahia Monsur
7y

Thanks...

Kawsar Uddin
7y

welcome

Shaheen Sikder
7y

Excellent..

Kawsar Uddin
7y

Thanks Sir.

Rezwan Alam
7y

Darun... Carry on Kawsar...

Kawsar Uddin
7y

Thanks bhai.

Tonmoy Kr
7y

Kawsar Uddin
7y

Thanks a lot.

Mahbub Anwar
7y

good

Kawsar Uddin
7y

Thanks Sir.

ডা.এম মাজহারুল ইসলাম জুয়েল
7y

Vai acid base er opor lekha chai

Kawsar Uddin
7y

I'll try.

Afsana Mahmuda
7y

Hypocalcaemia hoye hoye tetany hoile,calcium kototuku kivabe dibo?

Soma Saha
7y

Thanks

Kawsar Uddin
7y

welcome

Firoza Begum
7y

Wow... Tnx..

Kawsar Uddin
7y

Welcome.

পলি বেগম
7y

অসাধারন

Kawsar Uddin
7y

ধন্যবাদ।

Mouri Jahan
7y

অসাধারন

Kawsar Uddin
7y

Thanks

Shahnaz Kazi
7y

Excellent!! Please continue posting.

Kawsar Uddin
7y

Thanks Mam.

Jahir Uddin Mahmud
7y

Thanks for reminding excellent informations

Kawsar Uddin
7y

Welcome Sir.

Airin Alim
7y

Thanks a lot

Kawsar Uddin
7y

Welcome Apu.

Rafiqul Hasan
7y

Well explained. Continue.

Kawsar Uddin
7y

Thanks Sir.

Shahana Emroze Mallick
7y

Super!!

Kawsar Uddin
7y

Thanks Mam.

Emon Iftekhar
7y

Nice

Kawsar Uddin
7y

Thanks.

Muhammad Anamul Hoque
7y

*

Sanjida Nourin Sithi
7y

Tnx

Al Arafat Hemal
7y

helpful.. thank u.

Zannatun Tuba
7y

Afroja Asha,, Nafiza Jisha