Habijabi Logo

হাবিজাবি-৭৫

gastroenterologyinfectious
****************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
7 min read
June 26, 2018 at 9:07 PM
104 comments
No media

#হাবিজাবি_৭৫

"যেখানে দেখিবে 'একটুখানি' ভাই,

কষ্ট হলেও পড়িয়া দেখো তাই,

জানিলে জানিতে পারো যাহা জানা নাই!"

Hepatitis B virus এর-

৩ টি Antigen (Ag)

HBsAg

HBcAg

HBeAg

৩ টি Antibody (anti)

anti-HBs

anti-HBc

anti-HBe

এন্টিজেন

HBsAg:

surface antigen. B virus এর সার্ফেসে থাকে। B virus দিয়ে আক্রান্ত হলেই শুধুমাত্র এটি পজিটিভ হয়। এটি পজিটিভ থাকা মানে শরীরে ভাইরাস থাকা, উল্টো করে বললে এটি নেগেটিভ মানে শরীরে ভাইরাস নাই। তাই অধিকাংশ সময় আমরা এই টেস্টটিই করে থাকি। শরীরে ঢোকার পর এটি কোথাও ঘাপটি মেরে ঘুমিয়ে পড়তে পারে, তখন এটি নেগেটিভ থাকে, কিছুদিন পর আবার পজিটিভ হয়। এই সময়কে incubation period বলে। incubation period শেষে রক্তে এসে লিভারে রোগব্যাধি সৃষ্টি করে বা কিছুই না করে immunity কতৃক শরীর থেকে বিতারিত হতে পারে!

HBsAg পজিটিভ থাকার সময়কাল যদি ৬ মাস বা তার কম হয় তবে acute infection,

আর ৬ মাসের বেশি পজিটিভ থাকলে chronic infection.

HBcAg:

core antigen. core region এ B virus replication এর সময়ে এটি তৈরি হয়। core region এ তৈরি হয় বলে এটি রক্তে বের হতে পারে না, তাই ব্লাড টেস্ট করে একে খুঁজে পাওয়া যায় না, আর একারণেই এই টেস্টটা আমরা করিনা। এটি সরাসরি রক্তের সংস্পর্শে না আসলেও আমাদের immunity ঠিকই এর উপস্থিতি বুঝতে পারে, এমনকি যখন B virus incubation period এ থাকে তখনও বুঝতে পারে। বুঝতে পেরে immunity এর বিরুদ্ধে এন্টিবডি তৈরি করে এবং সেটি হল anti-HBc. তাই কখনো HBsAg নেগেটিভ পেলেন, কিন্তু আপনার সন্দেহ virus শরীরে আছে সেক্ষেত্রে anti-HBc করাটাই বেস্ট যা সুপ্ত virus কেও সনাক্ত করতে পারবে! এই যে anti-HBc তৈরি হচ্ছে সেটি দুই ধরণের - ১. প্রথমে তৈরি হয় IgM আর ২. পরে তৈরি হয় IgG.

অর্থাৎ anti-HBc (IgM) পজিটিভ হলে acute infection,

আর anti-HBc (IgG) পজিটিভ হলে chronic infection.

HBeAg:

e antigen বা pre-core antigen. pre-core region এ B virus replication এর সময় এটি তৈরি হয়। pre-core এ তৈরি হয় বলে এটি রক্তে বের হতে পারে এবং টেস্টে পজিটিভ পাওয়া যায়। অর্থাৎ এটি পজিটিভ হলে এটা বোঝায় - আক্রান্ত ব্যক্তি শুধু B virus দিয়ে আক্রান্তই হয়নি, সে এটির সংখ্যা বৃদ্ধিও করছে যা অন্য কাউকে খুব সহজেই আক্রান্ত করতে পারে! খুব খারাপ অবস্থা!

তবে কখনো কখনো HBeAg নেগেটিভ হলেও খারাপ অবস্থা থাকতে পারে যাকে বলে pre-core mutant infection, যেখানে virus replication ঠিকই হচ্ছে কিন্তু mutation এর জন্য HBeAg রক্তে আসতে পারে না! এটি আরো খারাপ অবস্থা!!

এন্টিবডি

anti-HBs:

এটি HBsAg এর বিরুদ্ধে তৈরি হওয়া এন্টিবডি। B virus এর বিরুদ্ধে প্রধান অস্ত্র এটি! এটি থাকলে আপনি নিরাপদ, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। এই অস্ত্র আপনি B virus এ আক্রান্ত হওয়ার পর আপনার শরীর নিজে নিজে তৈরি করতে পারে, আবার আপনি আক্রান্ত হওয়ার আগেই শরীরে এই অস্ত্র সরবরাহ করে রাখতে পারেন!

B virus কতৃক আক্রান্ত হলেন মানে HBsAg পজিটিভ, উপরে পড়ে আসা সূত্র মতে anti-HBc পজিটিভ, আর শরীর অস্ত্র তৈরি করলো মানে anti-HBs পজিটিভ। এই anti-HBs আপনার শরীরে থাকা HBsAg কে ধ্বংস করবে। এখন যদি আমরা বলি কেউ ন্যাচারালি B virus এর বিরুদ্ধে immunized, উপরের কথার সামারি থেকে খুব সহজেই আমরা এখন বলতে পারি তার anti-HBs পজিটিভ, HBsAg নেগেটিভ ও anti-HBc পজিটিভ পাবো!

আর আপনি আগে থেকে শরীরে অস্ত্র সরবরাহ করলেন মানে vaccine দিলেন। এই vaccine এ শুধুমাত্র B virus এর surface protein অর্থাৎ HBsAg থাকে যা শরীরে anti-HBs তৈরি করে এবং এটি HBsAg কে ধ্বংস করে। vaccine এ কোন core protein অর্থাৎ HBcAg না থাকায় কোনো anti-HBc তৈরি হয় না। তাহলে এখানেও আমরা মুখস্থ না করে বলতে পারি anti-HBs পজিটিভ, HBsAg নেগেটিভ ও anti-HBc নেগেটিভ। দুটো ঘটনায় পার্থক্য শুধু একটাই, anti-HBc ন্যাচারাল ইনফেকশন এ পজিটিভ ছিলো, আর vaccine দিলে নেগেটিভ!

anti-HBc:

এ সম্পর্কে ইতোমধ্যে আমাদের পড়া শেষ! HBcAg এর বিরুদ্ধে তৈরি হয়। দুটো জিনিসই শুধু মনে রাখবো-

১। anti-HBc দুই ধরনের

  • anti-HBc (IgM) পজিটিভ হলে acute infection,

  • anti-HBc (IgG) পজিটিভ হলে chronic infection.

২। ন্যাচারাল ইনফেকশন এ anti-HBc পজিটিভ।

vaccination এ anti-HBc নেগেটিভ।

anti-HBe:

HBeAg এর বিরুদ্ধে এটি তৈরি হয়। HBeAg মানে B virus এর active replication, আর যখন anti-HBe তৈরি হয় তখন no replication. অর্থাৎ ভাইরাস সংখ্যাবৃদ্ধি করতে পারছে না, মানে পরিস্থিতি ভালোর দিকে!

মোটামুটিভাবে B viral markers গুলো পড়া শেষ। এখন আসি interpretation এ। উপরের বিষয়গুলো মনে থাকলে আশা করি যে কোন interpretation আমরা সহজেই করতে পারবো!

৬ টি মার্কারের মধ্যে ৩ টি মার্কার সাধারণত টেস্ট করা হয়-

HBsAg

anti-HBs

anti-HBc

★ scenario 1:

HBsAg: নেগেটিভ

anti-HBs: নেগেটিভ

anti-HBc: নেগেটিভ

explanation:

HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।

anti-HBs নেগেটিভ: প্রতিরোধ নাই।

anti-HBc নেগেটিভ: কোন core antibody নাই। কারণ কোন core antigen মানে HBcAg ও নাই, মানে সুপ্তাবস্থাও নাই, replication ও নাই।

comment:

কিছুই নাই! অর্থাৎ অবস্থা ভাল। কিন্তু anti-HBs নেগেটিভ অর্থাৎ কোনো প্রতিরোধ না থাকায় খুব সহজে অন্য কারো থেকে আক্রান্ত হতে পারে, অর্থাৎ ব্যক্তি infected না হলেও susceptible to infection.

★ scenario 2:

HBsAg: নেগেটিভ

anti-HBs: পজিটিভ

anti-HBc: পজিটিভ

explanation:

HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।

anti-HBs পজিটিভ: প্রতিরোধ আছে।

anti-HBc পজিটিভ: ন্যাচারাল ইনফেকশন এ পজিটিভ।

comment:

প্রতিরোধ আছে এবং সেটা ন্যাচারালি। অর্থাৎ immune due to natural infection.

★ scenario 3:

HBsAg: নেগেটিভ

anti-HBs: পজিটিভ

anti-HBc: নেগেটিভ

explanation:

HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।

anti-HBs পজিটিভ: প্রতিরোধ আছে।

anti-HBc নেগেটিভ: ন্যাচারাল ইনফেকশন নাই।

comment:

প্রতিরোধ আছে এবং সেটা ন্যাচারালি না, vaccine দিয়ে। অর্থাৎ immune due to hepatitis B virus vaccination.

★ scenario 4:

HBsAg: পজিটিভ

anti-HBs: নেগেটিভ

anti-HBc: পজিটিভ

explanation:

HBsAg পজিটিভ: ইনফেকশন আছে।

anti-HBs নেগেটিভ: প্রতিরোধ নাই।

anti-HBc পজিটিভ: ন্যাচারাল ইনফেকশন আছে।

এখন দেখতে হবে কোন anti-HBc পজিটিটিভ, IgM না IgG.

comment:

IgM পজিটিভ হলে acutely infected

IgG পজিটিভ হলে chronically infected

★ scenario 5:

HBsAg: নেগেটিভ

anti-HBs: নেগেটিভ

anti-HBc: পজিটিভ

explanation:

HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।

anti-HBs নেগেটিভ: প্রতিরোধ নাই।

anti-HBc পজিটিভ: ন্যাচারাল ইনফেকশন আছে বা ছিলো!!

comment:

ন্যাচারাল ইনফেকশন থাকলে তো HBsAg পজিটিভ থাকার কথা, কিন্তু সেটি এখানে নেগেটিভ! তার মানে HBsAg রক্তে আসতে পারছে না, বা আসলেও পরিমাণ এত কম যে undetectable, অর্থাৎ virus হয়তো সুপ্তাবস্থায় আছে, তাই এটা occult Hepatitis B virus infection হতে পারে।

অথবা, রোগীর আগে ইনফেকশন ছিলো, এখন নাই। অর্থাৎ recently resolved infection হতে পারে

অথবা, anti-HBc false positive আসছে!

উপরের ৩ টি মার্কারের সাথে আরো দুটি মার্কার টেস্ট করা যেতে পারে, সে দুটি হল HBeAg, anti-HBe.(উপরে কিন্তু আগেই বলেছি HBcAg টেস্ট করা হয় না)

HBsAg পজিটিভ, HBeAg পজিটিভ, কিন্তু anti-HBe নেগেটিভ।

HBeAg পজিটিভ মানে replication হচ্ছে, anti-HBe নেগেটিভ মানে immunity এন্টিবডি তৈরি করছে না,

অর্থাৎ Active infection with Active carrier phase.

HBsAg পজিটিভ, HBeAg নেগেটিভ, কিন্তু anti-HBe পজেটিভ।

HBeAg নেগেটিভ মানে replication হচ্ছে না, anti-HBe পজিটিভ মানে immunity এন্টিবডি তৈরি করছে,

অর্থাৎ Active infection with Inactive carrier phase.

Hepatitis B viral infection diagnosis করার জন্য আমরা আরো একটা সহজ টেস্ট করতে পারি। এটি সহজ হলেও সহজলভ্য নয়! আর সেটি হল HBV-DNA by PCR. এটির মাধ্যমে সরাসরি আমরা virus count করে infection এর ধরণ বের করতে পারি!

অনেক হল, আজ এটুকুই! ধৈর্য্য ধরে দীর্ঘ লেখা পড়ার জন্য ধন্যবাদ। ভুল থাকলে দৃষ্টিগোচর করবেন।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Hepatitis BViral markersHBsAgAnti-HBsHBV DNASerology

Comments (104)

MD Shahid
7y

U really genious to understand of a difficult thing in mother language. Thanks and go ahead. আপনার এই প্রচেষ্টা অবশ্যই আল্লাহর দদরবারে কবুল হবে

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার। দোয়া করবেন আমার জন্য।

Jenifer Binta Yeasin
7y

Thanks dost..ei jinis jotobar pori totobar gondogol pakai. Anek kaje lagbe tor ei easy writ up:)

Kawsar Uddin
7y

Thanks dosto. Doa koris.

M Aktaruzzaman Dolan
7y

great...

Mainuddin Ahmed
8y

Nice post. But need some correction. 1. Scenario 1: Need to be vaccinated 2. Scenario 4. IgM or Ig G is not needed to be done always, olny indicated when we can not differentiate Acute Hepatitis with Chronic Hepatitis B Flare. * HBsAg positive, HBeAg negative, Anti HBe positive, is termed Inactive Carrier if SGPT Persistantly normal, DNA Undetected. But if SGPT Elevated and DNA >2000, Considered as mutant varity and treatment is indicated সব ক্ষেত্রেই HBeAg, Anti HBe, SGPT ও DNA করতে হবে। USG, Fibroscan/ BIOPSY and AFP Is also needed. মেডিসিন স্পেশালিষ্ট, হেপাটলজি বিভাগ বিএসএমএমইউ

Kawsar Uddin
8y

Sir, thank you for your informative comment.

Mainuddin Ahmed
8y

Kawsar Uddin Welcome. Carry on your academic activity. If any help needed don't hesitate to ask.

Sharifunnesa Jhumur
8y

Informative post.

Kawsar Uddin
8y

thank you

Rukhsana Khanam Sumi
8y

রাত জেগে তোমার লেখা পড়লাম, ফাকে ফাকে খেলা দেখছি।এত সুন্দর করে এত সহজ ভাবে সব লিখেছ যে প্রিয় দলের খেলা ছেড়ে তোমার লেখা পড়লাম।

Kawsar Uddin
8y

Mam, thanks for your nice comment. I believe such appreciation will surely inspire me to continue my writings.

Kamal Hossain
8y

Good Explanation. This is called সমুদ্র সেঁচে মুক্তা বিতরণ করা।

Kawsar Uddin
8y

many thanks.

Miskat Tahmid Aziz
8y

khub sundor topic treatment somporke emn ekti protibedon asa korci kon antiviral most effective in HbsAg positive er khetre

Kawsar Uddin
8y

As per Davidson 23rd, Entecavir, Tenofovir are mostly effective. thanks.

Tariq Jamil Apu
8y

chronic hepatitis B er viral marker gulo ki ki hobe?

Kawsar Uddin
8y

already mentioned

Mamunur Rashid Liton
8y

Nicely written & informative....good job

Kawsar Uddin
8y

thank you Sir.

Sheikh Mohammad Ershad
8y

খুবই সহজ,সুন্দর এবং টেস্টি এক্সপ্লানেশন। ধন্যবাদ।।

Kawsar Uddin
8y

welcome

Rezwan Alam
8y

Good job...carry on Kawsar...

Kawsar Uddin
8y

Thank you Bhai

Diabetologist Ehsan
8y

splendid!

Kawsar Uddin
8y

thanks bhai.

Unknown
8y

ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান।

Kawsar Uddin
8y

fi amanillah.

Shakawat Hossain
8y

Clear... very clear...thinking that no teacher could explain this type of topics...failure goes to students /teachers??? thanks Dr.Kawsar bhai

Rukhsana Khanam Sumi
8y

" No teacher " কথাটায় আমার একটু আপত্তি আছে।

Shakawat Hossain
8y

sorry,most of the teachers....

Shaila Parvin
8y

Bhaia share korte chacchi. Thanks for ur informative writing

Kawsar Uddin
8y

sure, you can share it.

Shaila Parvin
8y

Kawsar Uddin thank u

Dalia Nilufar
8y

Shohoj shorol bhashae Khubi proyojoniyo tothyo janabar jonyo dhonyobad!

Kawsar Uddin
8y

Welcome Mam.

MD Deluar Hossain
8y

অনেক ভাল লিখেছেন ভাই। চালিয়ে যান আপনার লেখা। অভিনন্দন আপনাকে.......

Kawsar Uddin
8y

thank you.

Sayem Bin Latif
7y

·   · Follow Reply

Comment attachment
Rokeya Anwar
8y

Excellent explanation.

Kawsar Uddin
8y

thanks

Maliha Ata
8y

thanks.

Kawsar Uddin
8y

welcome

Musleema Lima
8y

MashaAllah...

Kawsar Uddin
8y

thank you.

Fatema Nasrin Pinkey
7y

thanks

Nayeb Ali
8y

nice and informative writing

Kawsar Uddin
8y

thank you.

Sharmin Sultana
8y

nicely described....like to share...

Kawsar Uddin
8y

thanks. sure, you can share it.

Nahid Afroz Nishi
8y

Fabulously explained

Kawsar Uddin
8y

thank you.

Md Habibur Rahman
7y

Thank you

সায়মা সুমাইয়া মিনফা
8y

thank u so much.. very informative

Kawsar Uddin
8y

welcome

Bd Zaman
7y

খুব ভাল লাগল...U know how to make a complex to simple...

Ruma Akter
7y

Thank you bhaiya...

Kawsar Uddin
7y

welcome Apu.

Ruma Akter
7y

· Reply

Reply attachment
Suman Ghosh
7y

Congrats again

M Nurul Alam
8y

Excellent......

Kawsar Uddin
8y

thank you

Jahid Suman
7y

Awesome vaia

Md Aktar
8y

khub valo lekha, thanks

Kawsar Uddin
8y

welcome

Asma Akhter Akhi
8y

Share korte chai

Kawsar Uddin
8y

proceed

Kaniz Rmc
8y

thanks

Kawsar Uddin
8y

welcome

Mahbub Rahman
8y

পড়া উচিত।

Kawsar Uddin
8y

thanks

ওবায়দুর রহমান তানভীর
8y

May Allah bless you.. Thanks a lot..

Kawsar Uddin
8y

welcome

Amid Naser Khan Isha
7y

· Reply

Muhammad Anamul Hoque
7y

*

Salma Hoque Binthe
7y

onk Sukriya bhaiya. ekdom clean conception ta pelam apnar kach teke. may Allah bless u. may Allah give baraka to ur knowledge. jajak Allah

শবনম শোয়েব সাথী
7y

Thank u so much for such a nice and palatable explanation....

সায়মা সুমাইয়া মিনফা
8y

উমাইর বিন ইলিয়াস.. সময় নিয়ে পড়ে ফেল। কাজে দিবে। পারলে পোস্ট টা সেভ করে রাখতে পারিস। এত সহজ করে আর কোথাও দেখিনি।

Debraj Chakraborty
7y

vaiya thanks diye choto korbo na...treatment ar bad dilen keno...kon state e ki treatment janale 16 kola purno hobe vai...

ইসরাত মিথুন
7y

wow...

Hasnain Mehdi
7y

@Kawsar Uddin, Faiz Khondaker, @Mainuddin Ahmed: Scenario 5- ‘isolated core antibody positive’...What do you make of the Algorithm presented in the article? Please.. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC81543/

Comment attachment
Fahim Uddin
7y

Rez Wana apu

Rez Wana
7y

Fahim Uddin thank uuuuuuuuuuuuuuuuuuu

Mosiur Rahman
8y

Saniatul Ferdous ...

Plabon Dev
8y

· Reply

Comment attachment
Kazi Nazmul Hasan
7y

Thanks

Oporajita Titly
8y

Abdullah Al Sohan

Sajjad Amin
7y

Thanks.

Samiul Nafis
7y

Marvelous

Syeda Shakira Mahmuda
8y

Dexter Mahdi please save the post. It's gold. Don't forget to read it.

MD Deluar Hossain
8y

Omarfaruq Emon লেখাটা পড়তে পারিস... ।।

Jannate Khoda
8y

Kanij Fatema Swarna Farjana Pinky

ডাঃ ফয়সাল ইবনে হক
7y

good

Amit Sen
8y

Natasha Roy so much important

Asif Shahab
7y

Thank you.. Purai clear concept hoye gelo.

Rifat Binte Alam
7y

Thank you

M S Hossain
7y

excellent

রাজু সৈকত
7y

thanks

Ishrat Chowdhury
8y

dakh koto easy kore likha Samia Khan

Md Sakhawat Hossain
7y

রিপোর্টটি নিয়ে জানতে চাই

Comment attachment
MD Deluar Hossain
8y

Rasel Ahmed Atif, MD Riyad Ahmed লেখাটা পড়তে পারিস........

Tanjina Afrose
8y

Selina Akhter Panna, Ashique Mahmud, Shajjad Hossain, Smaranika Alam Peu, Nafisha Raihana Trisha, Mainul Hassan

Azmir Islam Sakib
7y

কল্লোলিত হ্দয় , Syed Muktadir, Niyazi Mehrab

Kallol Kumer
7y

frequently done of HBV-DNA, HBsAg, Anti Hbs ... Tanx Azmir Islam Sakib