Habijabi Logo

হাবিজাবি-৬৬

endocrinologypharmacology
**********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
14 min read
February 2, 2018 at 2:44 PM
345 comments
No media

#হাবিজাবি_৬৬

#কুল_বংশের_রাজা_বকুল হঠাৎ করিয়া খেয়াল করিলেন গভীর নিশিতে প্রকৃতি তাকে প্রায়শই ডাকিয়া চলে। সেই ডাকে সাড়া দিতে তাহাকে ঘুম ভাঙিয়া বারংবার যাইতে হয় জংগলে! ভাগ্যিস ডাকটা ছোট ছিল, বড় হইলে কবিরাজের যে বারোটা বাজিত!! তো পরেরদিন কবিরাজের ডাক পরিলো। তিনি চিকিৎসা বিদ্যার পোঁটলাপুটলি নিয়ে সোজা আসিয়া দরবারে হাজির। আজকালের মত সেকালে তো আর এত ল্যাবট্যাব ছিলো না, পঞ্চইন্দ্রিয়ই ছিল একমাত্র ভরসা। রাজামশাই অন্দর হইতে বোতল ভর্তি বিসর্জিত মূত্র নিয়া আগমন করিলেন। তাহা হইতে একটুখানি মুখে চাখিয়া কবিরাজ ইউরেকা ইউরেকা, স্যরি 'মধু মধু' বলিয়া চিৎকার দিয়া উঠিলেন। ইহাই হল 'মধুমেহ' বা 'honeyed urine' যা হল Diabetes Mellitus রোগীর মূত্র! আজ আমরা একটু একটু করে এই ডিম (DM) ই পারবো (পড়বো)!

Diabetes Mellitus: রক্তে গ্লুকোজ স্বাভাবিক থেকে বেড়ে গিয়ে অনেকদিন থাকা, অর্থাৎ persistent hyperglycaemia.

তাই কোন একদিন নিয়মমাফিক টেস্ট করে রেজাল্ট বেশি পেয়েই ডায়বেটিস বলা যাবে না, এটা persistent কিনা দেখার জন্য পরে আবার রিটেস্ট করে দেখতে হবে। পাশাপাশি দেখতে হবে রক্তের গ্লুকোজ বাড়ায় এমন কোন ওষুধ সে খাচ্ছে কিনা, বা অন্য কোন রোগ আছে কিনা। পাঁচটি হরমোন যারা রক্তের গ্লুকোজ বাড়ায়-

  1. Glucagon

  2. Growth hormone

  3. Glucocorticoid (steroid জাতীয় কোন ওষুধ খায় কিনা জিজ্ঞেস করতে হবে)

  4. Adrenaline

  5. Thyroxine (Hyperthyroidism আছে কিনা, Hypothyroidism এর জন্য কোন ওষুধ খায় কিনা)

ডায়বেটিস ডায়াগনোসিস?

চারটি মেথডে করতে পারি-

মেথড ১:

যে কোন সময় যে কোন পেটে

RBS: >= 11.1 mmol/L

সাথে ডায়াবেটিস এর টিপিক্যাল সিম্পটমস (এই symptoms গুলো Type 1 এ আগেভাগে পাওয়া যায়, Type 2 তে একটু পর)

৩ টা poly-

  1. polyuria (ঘন ঘন প্রসাব, প্রসাব: পানি+গ্লুকোজ)

  2. polydipsia (পানির চাহিদা পূরণে ঘন ঘন পানি পিপাসা)

  3. polyphagia (গ্লুকোজের চাহিদা পূরণে ঘনঘন ক্ষুধা লাগা)

সাথে Generalized weakness

মেথড ২:

খালি পেটে

FBS: >= 7.0 mmol/L

কিছু শর্ত

টেস্টের পূর্বে কমপক্ষে ৮ ঘন্টা না খেয়ে থাকবে। তার আগের ৩ দিন স্বাভাবিক খাবার খাবে, পোলাও মিষ্টি জর্দা সেমাই, যা খুশি তাই, কোন বাঁধা নিষেধ নাই

। টেস্ট করতে হাসপাতালে যেয়ে সাথে সাথেই রক্ত না দিয়ে একটু বিশ্রাম নিয়ে দিলে ভাল হয়।

মেথড ৩:

সকালে খাওয়ার ২ ঘন্টা পর

2HAB >= 11.1 mmol/L

এটা OGTT (oral glucose tolerance test) এর মাধ্যমে করা হয়।

খালি পেটে রক্ত দিয়ে, ১ গ্লাস (২৫০ মিলি) পানিতে ৭৫ গ্রাম গ্লুকোজ গুলে খাবে। তার ঠিক ২ ঘন্টা পর রক্ত দিবে। এই ২ ঘন্টা কি করবে, ফুটবল খেলবে? নো খেলাখেলি, নো খাওয়া দাওয়া, চুপচাপ চেয়ারে বসে রেস্ট নিবে

মেথড ৪:

প্লাজমার গ্লুকোজ RBC তে প্রবেশ করে Hb এর সাথে যুক্ত হয়, তৈরি হয় HbA1c

প্লাজমাতে গ্লুকোজের চাপ যত বাড়ে, Hb এর সাথে যুক্ত হওয়ার পরিমাণও তত বাড়ে।

HbA1c >= 6.5%

এই টেস্ট যেনতেনভাবে করলে হবে না। নির্ভরযোগ্য ল্যাব থেকে উন্নত মেশিনে করলে তবেই ভাল রেজাল্ট পাওয়া যাবে।

উপরের ৪ টি মেথড এর মধ্যে সবচেয়ে ভাল হল খালি ও খাওয়ার ২ ঘন্টা পরের টেস্ট, অর্থাৎ OGTT. তাই অন্য দুই মেথডে রোগীর ডায়বেটিস ডায়াগনোসিস হলেও OGTT করে শিউর হওয়াটাই বেস্ট।

রক্তে স্বাভাবিক গ্লুকোজের মাত্রা-

খালি পেটে < 6.1 mmol/L

খাওয়ার ২ ঘন্টা পর < 7.8 mmol/L

ডায়বেটিস ডায়াগনোসিস হয়

খালি পেটে >= 7.0 mmol/L

খাওয়ার ২ ঘন্টা পর >= 11.1 mmol/L

এখন একটু যদি হিসেব নিকেশ করি তাহলে দেখবো এখানে একটা মধ্যবর্তী অবস্থা আছে, যেমন 6.1 থেকে < 7.0, এবং 7.8 থেকে < 11.1

এই মধ্যবর্তী অবস্থাকে বলে IGT (impaired glucose tolerance), এটাকে pre diabetes ও বলে। তাই এমনটা পেলে রোগীকে সতর্ক করে দিতে হবে, বলতে হবে, 'সময়ের এক ফোড়, অসময়ের দশ ফোড়! তাই নিয়মকানুন ঠিকঠাক মেনে চলুন, হুম

!' কি নিয়ম মেনে চলবে?

  1. Diet control

  2. Regular exercise

ডায়বেটিস কয় প্রকার?

সব মিলিয়ে ৪ প্রকার

  1. Type 1 DM (শিশুদের বেশি হয়)

  2. Type 2 DM (বড়দের বেশি হয়)

  3. GDM (আগে নাই, গর্ভাবস্থায় হইছে; আগে ছিল, গর্ভাবস্থায় বাড়ছে)

  4. Others (pancreas এর বিভিন্ন রোগব্যাধিতে হয়)

ম্যানেজমেন্ট?

যেটা বেশি পাই সেটা Type 2 DM, তাই সেটার ম্যানেজমেন্টই আগে পড়বো।

ডায়বেটিস ম্যানেজমেন্ট এর প্রথম শর্তই হল নিয়মকানুন মেনে চলা অর্থাৎ disciplined life. দুইটা জিনিস -

  1. Diet control (ইহা অনেক বিশাল! এক কথায় শর্করা আর চর্বি কম, শাকসবজি বেশি)

  2. Regular exercise (ইহাও বিশাল! শর্টকাট - প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট, সপ্তাহে অন্তত ৫ দিন)

এখন আসি ওষুধে-

T2 DM এ যেহেতু insulin resistance থাকে, তাই insulin sensitivity বাড়ায় এমন ওষুধ দিয়ে প্রথমে শুরু করতে হবে। আর সেই সুপার ডুপার অন এন্ড অনলি স্মার্ট ড্রাগটা হল Metformin

তবে একটা কিন্তু আছে! যদি creatinine level পুরুষের >= 1.5 mg/dl ও মহিলাদের >= 1.4 mg/dl থাকে তাহলে এটা দেয়া যাবে না, কারণ এটা kidney দিয়ে আউট হয়। এমনকি কাউকে এটা প্রেসক্রাইব করলে মাঝেমাঝে তার creatinine level চেক করে দেখতে হবে।

Metformin হ্রাস করে

Hepatic Gluconeogenesis, হ্রাস করে GIT থেকে glucose absorption, বৃদ্ধি করে peripheral tissue কতৃক glucose uptake. সামগ্রিক বিবেচনায় এই ম্যাজিক ড্রাগ ডায়বেটিস যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি করে ওজন নিয়ন্ত্রণ।

গর্ভাবস্থায় Metformin ব্যবহার না করাই ভাল।

আর একটা বিষয়, T2 DM এর ট্রিটমেন্ট প্রথমে অনেকটা Step-up টাইপ এর। প্রতি ৩ মাস পরপর গ্লুকোজ লেভেল বা HbA1c চেক করে ওষুধের ডোজ বাড়াতে হবে। complications না থাকলে প্রথমেই কামান দাগানো যাবে না, আস্তে আস্তে ধৈর্য্য নিয়ে ম্যানেজমেন্ট শুরু করতে হবে। তাহলে শুরু করি-

Step 1:

Tab. Metformin 500 mg

0+0+1 -- চলবে (খাওয়ার পর, কারণ এটা GI upset করে। GI যদি একটু বেশি upset হয়, তবে সাথে প্রয়োজনমত anti-ulcerant দিতে পারেন)

Step 2:

কন্ট্রোলে না আসলে ৩ মাস পর

Tab. Metformin 500 mg

1+0+1-- চলবে (খাওয়ার পর)

Step 3:

কন্ট্রোলে না আসলে ৩ মাস পর

Tab. Metformin 850 mg

1+0+1-- চলবে (খাওয়ার পর)

Step 4:

কন্ট্রোলে না আসলে ৩ মাস পর

Tab. Metformin 850 mg

1+1+1 -- চলবে (খাওয়ার পর)

এর ৩ মাস পরেও যদি কন্ট্রোলে না আসে, তবুও Metformin আর বাড়ানো যাবে না! খেয়াল করে দেখুন, Step 3 তে 850mg 1+1+1 ছিল, অর্থাৎ 2550 mg, আর Metformin এর ম্যাক্সিমাম ডোজ 2500 mg.

এবার তাহলে এর সাথে নতুন কিছু Add করতে হবে।

Add করবো incretin mimetics (DPP 4 inhibitors)

এরা কারা?

sitagliptin

vildagliptin

linagliptin

এগুলোই সাধারণত বেশি ব্যবহার করা হয়। এখানে মনে রাখা ভাল প্রথম দুটো urine এ বের হয়, শুধু linagliptin বের হয় faeces এ।

তাই impaired renal function এ প্রথম দুটো ব্যবহার না করে linagliptin 5 mg দিনে একবার (1+0+0) ব্যবহার করাটাই ভাল।

এই incretin mimetics গুলো কিভাবে কাজ করে? তার আগে জানতে হবে, incretins কি? physio তে পড়েছিলাম GIP, GLP এদেরকে incretin বলে যারা insulin secretion বাড়ায় যখন stomach থেকে chyme আসে duodenum এ।

তাহলে এবার আমরা পরের Step এ যেতে পারি-

Step 5:

(Add on therapy)

আগে শুধু Metformin ছিলো, এখন তার সাথে Sita অথবা Vilda এড করবো। বাজারে কম্বিনেশন ওষুধ পাওয়া যায় ( 500/50 অথবা 1000/50)

Tab. Metformin+Sita/Vilda 1000/50mg

1+0+1 -- চলবে (খাওয়ার পর)

Tab. Metformin 500mg

0+1+0 -- চলবে (খাওয়ার পর)

(Metformin 500 আলাদা কেন দিলাম? ওই যে উপরে পড়ে আসছি ম্যাক্সিমাম 2.5 gm দেওয়া যাই। তাই এখানে 1000+1000+500= 2500 পূর্ণ করলাম)

এর ৩ মাস পরেও যদি কন্ট্রোলে না আসে, তবুও Sita বা Vilda আর বাড়ানো যাবে না। তাহলে করনীয় কি? আবার নতুন কিছু এড করতে হবে, এবং সেটা হল Secretagogues (Sulphonylureas)। তারা কারা-

Glimepiride

Gliclazide

Glipizide

এরা insulin secrete করতে সাহায্য করে। Low dose এ শুরু করে অল্প করে বাড়াতে হবে, কারণ এরা hypoglycaemia করে। ধরুন আমরা Glimepiride দিলাম।

Step 6:

(Add on therapy)

Tab. Metformin+Sita/Vilda 1000/50 mg

1+0+1 -- চলবে (খাওয়ার পর)

Tab. Metformin 500 mg

0+1+0 -- চলবে (খাওয়ার পর)

Tab. Glimeperide 1 mg

1 + 0 + 0 -- চলবে (খাওয়ার ৩০ মি. আগে, কারণ এটা hypoglycaemia করে। low dose দিয়ে শুরু করেছি, মাত্র 1 mg, পরের step গুলোতে প্রয়োজনমত আস্তে আস্তে বাড়াবো, ম্যাক্সিমাম 4 mg পর্যন্ত।)

Step 7:

কন্ট্রোলে না আসলে ৩ মাস পর

Tab. Metformin+Sita/Vilda 1000/50mg

1+0+1 -- চলবে (খাওয়ার পর)

Tab. Metformin 500mg

0+1+0 -- চলবে (খাওয়ার পর)

Tab. Glimeperide 2 mg

1 + 0 + 0 -- চলবে (খাওয়ার ৩০ মি. আগে)

Step 8:

কন্ট্রোলে না আসলে ৩ মাস পর

Tab. Metformin+Sita/Vilda 1000/50mg

1+0+1 -- চলবে (খাওয়ার পর)

Tab. Metformin 500mg

0+1+0 -- চলবে (খাওয়ার পর)

Tab. Glimeperide 3 mg

1 + 0 + 0 -- চলবে (খাওয়ার ৩০ মি. আগে)

Step 9:

কন্ট্রোলে না আসলে ৩ মাস পর

Tab. Metformin+Sita/Vilda 1000/50mg

1+0+1 -- চলবে (খাওয়ার পর)

Tab. Metformin 500mg

0+1+0 -- চলবে (খাওয়ার পর)

Tab. Glimeperide 4 mg

1 + 0 + 0 -- চলবে (খাওয়ার ৩০ মি. আগে)

এর ৩ মাস পরেও যদি কন্ট্রোলে না আসে তাহলে গানের সুরে সুরে পড়ুন!

'অনেক সাধনা করেও দেখি ডায়বেটিস কন্ট্রোল হয়না,

ট্যাবলেট দিয়ে লাভ নাই আর, ইনসুলিন দে ময়না!'

ডা. ময়না ওষুধ বাদ দিয়ে এবার ডাইরেক্ট একশনে যাবে। শুরু হবে insulin. এটাই শেষ, এটাই বেস্ট!

বাজারে বিভিন্ন ধরণের ইনসুলিন পাওয়া যায়, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে Biphasic বা Premixed insulin ব্যবহার করা হয়। Biphasic, কারণ এখানে দুইটা ভিন্ন ধরণের insulin একত্রে মিশানো থাকে। একটা Short acting (regular), আর একটা Intermediate acting (isophane/lente)। মিশানোর ratio হতে পারে 30:70 অথবা 50:50। অনেক সময় এ দু রকমের insulin আলাদা আলাদা কিনে প্রয়োজনমত বিভিন্ন ratio তে মিশিয়ে রোগীকে এডভাইস করা যায়।

কেন দু রকমের insulin দরকার?

আমাদের শরীরে insulin দু'ভাবে secretion হয় - Basal ও Bolus

Basal - সারাদিন অল্প অল্প করে

Bolus - ৩ বেলা খাওয়ার পর হঠাৎ বেশি

insulin এর মিক্সিং তাই ওভাবেই করা হয়, যাতে সেটি উপরের Basal Bolus দুটো ব্যাপারই কাভার করে। আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলোতে আর যাচ্ছি না।

ইনসুলিন শুরু করার প্রথমদিকে কয়েকদিন পরপরই ব্লাড গ্লুকোজ চেক করতে হবে এবং ইনসুলিন এর ratio কমবেশি করে দেখতে হবে কখন ভাল কন্ট্রোল আসে। short ও intermediate acting আলাদা কিনে কমবেশি করে মিশানোর সময় নিচের ব্রাকেটের কথাগুলো মনে রাখবেন!

(insulin যখন দিবেন, তার আগে রোগীকে বলবেন হাজার দু তিনেক টাকা দিয়ে একটা গ্লুকোমিটার কিনে নিতে। কারণ ইনসুলিন শুরুর পর প্রথম দিকে প্রতি ২-৩ দিন পরপর গ্লুকোজ মেপে দেখতে হয় কন্ট্রোলে আসছে কিনা বা hypoglycaemia হচ্ছে কিনা, এবং সে অনুযায়ী 2 - 4 unit করে ইনসুলিন বেশি কম দিয়ে ডোজ এডজাস্ট করতে হয়। এই এডজাস্ট করার সময় সহজ একটা কথা মনে রাখা যেতে পারে, সকালের গ্লুকোজ দেখে রাতের ইনসুলিন ও রাতের গ্লুকোজ দেখে সকালের ইনসুলিন এডজাস্ট করব।

ইনসুলিন এর আসল কন্ট্রোল টা হল এমন-

সকালের short acting কন্ট্রোল করে - 2HAB, BL

সকালের intermediate acting কন্ট্রোল করে - 2HAL, BD

রাতের short acting কন্ট্রোল করে - 2HAD

রাতের intermediate acting কন্ট্রোল করে - BB)

insulin এর ডোজ-

0.2 - 0.4 unit / kg body weight

ধরুন আমরা 0.2 unit থেকে শুরু করেছি। রোগীর ওজন 60 kg, তাহলে সারাদিনে প্রয়োজন হবে 12 unit ইনসুলিন। এই 12 unit কে দুভাগে ভাগ করে দিতে হবে। তিনভাগের দু'ভাগ সকালে, একভাগ রাতে। অর্থাৎ 12 unit এর 8 unit সকালে, 4 unit রাতে। এবং অবশ্যই খাওয়ার ৩০ মি. আগে, যেহেতু ইনসুলিন hypoglycaemia করে।

ইনসুলিন কিন্তু weight gain করে, তাই বেশি মোটাসোটা মানুষকে ইনসুলিন এর পরিবর্তে injectable incretin mimetics যেমন Exenatide, Liraglutide দেয়া যেতে পারে। কিন্তু দাম বেশি, আর সহজলভ্যও নয়!

Step 10:

Inj. Premixed insulin

8+0+4 -- চলবে (খাওয়ার ৩০ মি. আগে)

8+0+4 ডোজে ইনসুলিন শুরুর পর-

একদিন সকালে দেখলেন BB (Before Breakfast): 7-10 mmol/L (থাকার কথা ছিল 6.1 - 7.0), তাহলে উপরে সূত্রমতে রাতে 2 unit insulin এক্সট্রা যোগ করে দিন, অর্থাৎ 8+0+6

যদি BB : >10 mmol/L হয়, তাহলে রাতে 4 unit যোগ করুন, অর্থাৎ 8+0+8

আর যদি BB: < 4.5 mmol/L (hypo হয়ে যাচ্ছে), 2 unit insulin কমান, অর্থাৎ 8+0+2

যদি উপরের ঘটনাটা BB মানে before breakfast না হয়ে - BD মানে before dinner হত, তবে কি করতেন?

খুব সহজ, উপরের ঘটনাটাই উল্টো ভাবে ভাবুন। উপরের নিয়মে রাতের পরিবর্তে শুধু সকালের ইনসুলিন বাড়ান, কমান। অর্থাৎ 8+0+4 হবে 10+0+4 বা 12+0+4, আর hypo হলে 6+0+4

আর যদি গ্লুকোজ BB BD দুটোই বাড়ে কমে, তবে ইনসুলিনও দুটোতে বাড়ান কমান, উপরের দুই সুত্র অনুযায়ী।

Step 11:

এটাও ইনসুলিন, তবে একটু অন্যরকম। কি রকম? আগে ছিল short ও intermediate acting একসাথে মিশানো, আর এখন হল rapid acting (Aspart, lispro) ও long acting (Glargine, Detemir) আলাদাভাবে।

এখানে rapid acting কাজ করবে bolus হিসেবে। bolus insulin secretion যেমন ৩ বার হয়, তাই এই ইনসুলিন শরীরে ৩ বার নিতে হবে, ৩ বেলা খাওয়ার ৫-১০ মিনিট আগে।

আর long acting দিনে ১ বার সন্ধ্যায় দেওয়া হয়, সারাদিনে অল্প অল্প করে রিলিজ হয়ে basal হিসেবে কাজ করে।

আগের হিসেব মনে করুন, 60 kg ওজনের ব্যক্তিটির 12 unit insulin দরকার। 12 কে দু'ভাগ করে 6 unit হবে rapid acting, বাকি 6 unit হবে long acting.

rapid acting যেহেতু ৩ বার দেওয়া হয়, সেহেতু 6 unit কে ৩ ভাগে ভাগ করে দিন অর্থাৎ-

Inj. Rapid acting insulin

2+2+2 -- চলবে (খাওয়ার ৫-১০ মি. আগে)

Inj. Long acting insulin

0+0+6 -- চলবে (খাওয়ার আগে পরে সমস্যা নেই, কারণ এটা hypo করে না)

Step 9 অপেক্ষা Step 10 এর এই ইনসুলিন কম্বিনেশন বেশি ভাল। কিন্তু চার বার সুচ ফুঁটাতে হয়, আর দাম কিছুটা বেশি তাই এটা অত প্রচলিত না।

Type 1 DM, GDM ও Type 2 DM with complications এ উপরের Step 1 - 8 বাদ দিয়ে সরাসরি Step 9 অর্থাৎ ইনসুলিন দিয়ে শুরু করতে হবে। কারণ Type 1 এ autoimmune destruction of beta cells থাকে, অর্থাৎ ইনসুলিন তৈরির ফ্যাক্টরিই নষ্ট, শ্রমিক (ওষুধ) পাঠাইয়া লাভ নাই! আর GDM এ oral drug গুলো pregnancy safe না (যদিও কিছু গাইডলাইন Metformin কে safe বলে)। আর বাইরে থেকে ইনসুলিন পাঠালে pancreas ও কিছুটা বিশ্রাম পেয়ে নিজেকে একটু ঠিকঠাক করে নিতে পারে।

ইদানীং আমার অনেক বাবা মাকে দেখছি ওষুধ খাওয়া বাদ দিয়ে কি সব লতাপাতা খায়। তাদেরকে বলছি, এই gynura procumbens গাছের পাতা টাতা খেয়ে লাভ নেই, কারণ এটা গ্লুকোজ কমায় না। উল্টো বরং হজম না হয়ে ডায়বেটিস এর সাথে ডায়রিয়াও হতে পারে।

ডায়বেটিস এ অসুবিধা কি হয়?

কিছু acute ও কিছু chronic অসুবিধা হতে পারে।

acute অসুবিধা mainly-

  1. HHS (Hyperglycaemic Hyperosmolar State) - Type 2 তে বেশি হয়

  2. Diabetic Ketoacidosis - Type 1 এ বেশি হয়

chronic অসুবিধা mainly-

microvascular - ৩ টা pathy

  1. Retinopathy (মাঝে মাঝেই চোখ পরীক্ষা)

  2. Nephropathy (creatinine, urinary albumin, albumin creatinine ratio, GFR করে দেখতে হবে)

  3. Neuropathy (foot care, পায়ের অনুভূতি ঠিক আছে কিনা দেখতে হবে)

macrovascular -

  1. Stroke

  2. Heart attack

  3. Gangrene

cholesterol বেশি কিনা টেস্ট করে দেখতে হবে, বেশি থাকলে অবশ্যই lipid lowering agent দিতে হবে, পাশাপাশি regular monitoring of BP

BP বেশি দেখলে ACE বা ARB দিয়ে শুরু করতে হবে কারণ এরা proteinuria কমায়।

ডায়বেটিস নিয়ে জানার শেষ নেই। সমুদ্রসম জ্ঞানে কিছুটা পা রেখেছি মাত্র। অল্পেস্বল্পে তাই আজ এতখানি। ধৈর্য্য নিয়ে যারা দীর্ঘ লেখাটি পড়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ভুলত্রুটি থাকতে পারে, সুপরামর্শ দিবেন।

"ডায়বেটিস নিপাত যাক,

সুস্থতা মুক্তি পাক"

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Type 2 DiabetesHbA1cMetforminDPP4 inhibitorsInsulin therapyOral antidiabetics

Comments (345)

Rukhsana Khanam Sumi
8y

কায়সার সুপার ডুপার স্মার্ট ড্রাগ Metformin সম্মন্ধে একটু বলি, Main mode of action 1) Inhibit hepatic neoglucogenesis. 2) prevent glucose uptake by G.I. tract. 3) Increase glucose uptake by peripheral tissue. By these mechanisms it helps to lowers blood sugar and at the same time reduce weight.Thats why it is advised for fatty pt. Caution- avoid this drug during pregnancy.

Kawsar Uddin
8y

Mam, thanks for these nice, elaborative and informative comment. It's always great pleasure of mine to enrich us from you Mam, I have a question here. In some UK guidelines say Metformin can be prescribed during pregnancy. In our country we don't usually practice it. Even it has been classified in cat B in ncbi, bnf. I am not clearly understood about this confusion.

Rukhsana Khanam Sumi
8y

Kawsar Uddin main fear of Metformin is it crosses placenta, thats why it is not prescribed during pregnancy.Recently few researchers claimed that effect of Met.during pregnancy is positive.It does not cause any harm to fetus.We have to wait more researchers results for confirmation.

Kawsar Uddin
8y

Thanks Mam.

Asrar Hoque
5y

Metformin is being used widely among pregnants now a days. I thought u would write something about Empagliflozin, getting popularity day by day. Anyways....nice write up as always Kawsar Uddin

Kamrul Hasan
8y

Amar CCD Course mate Kawsar vai, U r mind blowing, extraordinary..... Aamra tou metformin full dose diye single dose Lina... dite pari, tai na? R Lina.... tou single dose e, tai na? Amar abar short term memory loss hoye jay!

Kawsar Uddin
8y

Bhai, kemon achen? apnar chomotkar hand writing er kotha ajo vuli nai. Apni ja bolsen thik ache seta. Full dose dile ektu kheyal rakha Lactic acidosis, GI upset hocche kina. Ar Lina single dose.

Kamrul Hasan
8y

JazakAllah khairan......achi Alhamdulillah valo.....apni valo tou? Achen koi?

Kawsar Uddin
8y

Alhamdulillah, valo achi. Achi pirojpur. berate asar dawat roilo.

Asif Rubaiyat Turjo
8y

চমৎকার লিখেছো.. কিন্তু আমি শুরু তে metformin 500mg - 1+0+0 দিয়ে শুরু করার পক্ষপাতী। যদিও এটা physician to physician vary করে...

Kawsar Uddin
8y

একমত ভাই। সেটাই করা উচিৎ ভাই। 500 mg 0+0+1 শুরু করে ১ মাস পর আরো 500 mg এড করা যেতে পারে। কিন্তু অনেক সময় পেশেন্ট ফ্রিকুয়েন্টলি আসতে চাই না। তাই অনেকে বিডি ডোজে শুরু করে ৩ মাস পর আসতে বলে।

Asif Rubaiyat Turjo
8y

আমি বারডেম এর প্রফেসর এর চেম্বার এ কাজ করতাম...উনাকে এই রেজিমেন দিতে দেখেছি। CCD তেও তাই বলেছিলো..

Kawsar Uddin
8y

হ্যা ভাই, CCD এর বইতে 500mg OD শুরু করে ৪ সপ্তাহ পরপর 500mg করে প্রয়োজন অনুসারে বাড়াতে বলছে।

Mohammad Hossain
7y

এক কথায়-অপুর্ব! আমাদের অগ্রজ শিক্ষকগনের অনেকেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয় লিখতে বা বোঝাতে গিয়ে হিমসিম খেয়েছেন। তোমার দক্ষতায় এটা বেশ পোষ মেনেছে। দোয়া, আশির্বাদ রইল। লিখতে থাকো। আমরা দেখতে পাচ্ছিনা, কিন্তু আড়ালে তোমার স্পর্শেই দেশেতৈরি হতে থাকবে দক্ষ এক মানব সম্পদ।

Kawsar Uddin
7y

স্যার, আপনাদের উৎসাহ আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনাদের স্নেহময় দিকনির্দেশনায় আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো লেখা চালিয়ে যেতে। দোয়া করবেন আমার জন্য।

S M Safiuzzaman
8y

৬ মাসের সিসিডি কোর্স ৬ মিনিটে করিয়ে দিলি...বরঞ্চ তার চেয়ে হাজার গুণে সহজ সাবলীল ভাষায়...ভাই তোর করোটির ভিতর আছে কি???

Kawsar Uddin
8y

Bhai, I'm overwhelmed with all your appreciation, support & love. Keep me in your prayers.

Al Biruni Khan
8y

appropriately said... likhe jau vai... Kawsar Uddin

Salma Afrose
8y

আলহামদুলিল্লাহ ।খুব সুন্দর ।অনেক অনেক দোয়া করি ।তোমার স্যারকে পড়ালাম ।তোমাদের ভাল কিছুতে কেমন জানি আনন্দ অনুভুতি জাগে ।

Kawsar Uddin
8y

স্যরের সার্জারি ক্লাশ খুবই মিস করি। আপনারা সবাই সব সময় সুস্থ ও ভাল থাকবেন সেই কামনা করি। ফি আমানিল্লাহ।

Saiful Ansary
7y

cont ... I am not sure about in Bangladesh, however in western world ,SGLT2 inhibitor is very influential drugs this days in DM management and specially cardiologists love it. As you know Cardiovascular risk management is most important in DM management. ALL SGLT2 inhibitor should come before using insulin if no contraindication ( renal impairment, recurrent uti, luts etc); especially it is now 2nd line after metformin for those who has CVS history. There is a big study call " Empa- reg out come" - it very convincing and eyeopening outcome in DM/cardiovascular management. Thanks again.

Kawsar Uddin
7y

Thanks Sir, for your valuable comment. I agree with you regarding SGLT2 inhibitor use, but it is not still popular in our country, even I have some dilemma to use it as because, - it inhibit Glucose and Na reabsorption from kidney, resulting decrease of glucose. It's OK, but problem is in after that. Glucose passing to urinary tract makes it prone to UTI, fournier’s gangrene. Pt frequently complains urinary discomfort, polyuria, dehydration. It also increases risk of bladder cancer. Besides it can't be prescribed in renal impairment, and all we know diabetic nephropathy is a significant complication of DM. It can't be prescribed in dialysis pt. - As it prevents reabsorption of Na, resulting passage of water too with it. It results hypovolemia, hypotension. Cardiologists usually choose it as because it reduces cardiac workload, heart attack, stroke, but there are some other problems. It may cause hyperkalemia, metabolic acidosis. In long term use these effects may be responsible for some other cardiac problems. - last observation is it's still much expensive for our people. Because of these I kept it outside in the list here. I need to learn much about it's safely profile before it's use. Thanks again Sir.

Tariq Jamil Apu
7y

Lala Shourav Das vai, would you please like to add something?

Lala Shourav Das
7y

Very nice and elaborate discussion. Thanks to author for putting such effort. Management of diabetes is constantly changing and each year authorities like ADA is pushing newer treatment approach based on the evidences of newer trials. One study as mentioned EMPA-Reg has completed shifted treatment plan resulting in individualization of treatment for DM patients so that specific subgroups may get maximum benefit from Diabetic management. Nonetheless, it is still very difficult to implement all those strategy in Bangladesh due to limitations including cost, poor monitoring and patients reluctance. That's what I agree with author. I just like to point out the fact that, contraindication to use metformin is no longer strictly given on basis of creatinine. Currently eGFR is used.

Shawkat Ara Begum
8y

খুবই সুন্দর লিখেছ । বিভিন্ন রোগের উপর এমনি লেখাগুলি একসাথে একটি বই লেখার উদ্যোগ নিও ।প্র্যাকটিক্যাল পরীক্ষায় ছাত্রদের উপকারে আসবে ।তোমার মেধা আছে ।ওটা কাজে লাগাতে উপদেশ দিচ্ছি ।ভাল থেক ।

Kawsar Uddin
8y

ধন্যবাদ ম্যাম। ইনশাআল্লাহ, চেষ্টা করবো।

Ashiqur Rahman Rasel
7y

Thanx

Kawsar Uddin
7y

Welcome

Tanvir Rahman
8y

Statin use korar pore lipid profile 2 consecutive investigation e normal thakle ki lipid lowering agent continue korte hobe?

Kawsar Uddin
8y

lipid lowering agent obviously be continued when level is normal. you can rethink about it when the lipid level is lower than normal specially HDL or patient develops significant myopathy.

Tanvir Rahman
8y

HDL level was low with significant myopathy...

Kawsar Uddin
8y

Then stop it & monitor at 3 months interval. If rises, then start it again.

Tanvir Rahman
8y

Following already this plan

Muhammad Akram Hossain
8y

অসাধারণ। আর ও এ রকম লিখা চাই Kawsar Uddin। আমি K-35 তাই আর ও বেশি ভাল লাগছে।

Kawsar Uddin
8y

স্যর, অনেক অনেক ধন্যবাদ।

Muhammad Akram Hossain
8y

দোআ করি মহান আল্লাহ পাক তোমার লেখাতে আর ও বরকত দিন। সহজ করে গুছিয়ে লিখতে / বলতে পারা এক বিরাট বড় নেয়ামত। এটার যথাযথ ব্যাবহার সদকায়ে জারিয়ার মত। আমি একসময় ঢাকা মেডিকেল কলেজে Immunology পড়াতাম গল্পের মত করে। পরে সেটাই বই হিসেবে প্রকাশ করে Jaypee Brothers, India থেকে। আশা করি তুমি অনেক ভাল মেডিক্যাল শিক্ষক হবে। ভাল থেক। Kawsar Uddin

Zinat Sharmin
8y

ek kothay Oshadharon....R sabolil,tomar lekhata!May Allah bless u!!!

Kawsar Uddin
8y

many thanks Apu

Zinat Sharmin
8y

not at all....vaia..

Estiak Ahmed
8y

গ্রেট ব্রাদার।কিছু বলার নাই।গুরুজনেরা বলেন দোয়া করতে হয়না এমনি চলে আসে,আপনার লেখা পড়ে আপনার জন্য দোয়া চলে আসল।

Kawsar Uddin
8y

এই দোয়াটুকুই চাই সব সময়ের জন্য। ফি আমানিল্লাহ।

Nur Muhammad
8y

খুবই চমৎকার। আর আপনার প্রতিভার সাক্ষর গত চারদিনে টের পাইয়াছি। চালিয়ে যান। খুব ভাল ট্রেইনার এবং শিক্ষক হবেন। অনেক শুভ কামনা।

Kawsar Uddin
8y

চমৎকার ৪ দিন পার করেছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। বেড়াতে আসার দাওয়াত রইলো।

Shawn Dev
8y

কিছু ব্যাপার ক্লিয়ার হওয়া দরকার।আমাদের শরীরে প্রতিদিনের postparendial ইনসুলিন আসে ০.৩ -০.৫ U/kg হিসাবে।এগুলো খাবারের পরে pulsatile হিসাবে secretion হয়।এগুলোর substitute insulin হল short acting insulin.আর basal ইনসুলিন প্রতি ঘন্টায় ১U করে secretion হয়।এটার substitute intermediate or long acting insulin.FBS নির্ভর করে আগের রাতের intermediate or long acting ইনসুলিন এর ডোজ এর উপর।

Kawsar Uddin
8y

ধন্যবাদ। একচুয়াল কন্ট্রোল টা হল এমন সকালের শর্ট - 2HAB, BL সকালের ইন্টারমিডিয়েট - 2HAL, BD রাতের শর্ট - 2HAD রাতের ইন্টারমিডিয়েট - BB

Mourie Basak
8y

কোন দয়াবান আপু primary infertility and subfertility er initial management নিয়ে লিখলে বড়ই উপকৃত হইতাম।উপজেলা তে DM,HTN and menstrual irregularity, infertility এগুলো বেশি ফেস করতে হয়।

Ariph Sana
7y

ছোট ভাই আমি এই ডায়াবেটিস আর হাইপারটেনশন ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ডিটেইলস চাই। আমি সার্জারি বিশেষজ্ঞ, কিন্তু লজ্জার বিষয় এই দুই রোগের অনেক রুগী আসে আর আমি কনফিউশনে ভুগী। সম্ভব হলে ম্যাসেঞ্জারেও আমাকে কিছু জ্ঞান দিতে পারো.. আই.এম.ও সার্জারি বিভাগ ঢা.মে.ক.হা

Habibur Rahman
8y

সকালের ইনসুলিন রাতের গ্লুকোজ, আর রাতের ইনসুলিন সকালের গ্লুকোজ কন্ট্রোল করে।আমার মনে হয় কথাটা এমন হবে- সকালের গ্লুকোজ দেখে রাতের ইনসুলিন ও রাতের গ্লুকোজ দেখে সকালের ইনসুলিন এডজাস্ট করব।

Kawsar Uddin
8y

ধন্যবাদ। একচুয়াল কন্ট্রোল টা হল এমনন সকালের শর্ট - 2HAB, BL সকালের ইন্টারমিডিয়েট - 2HAL, BD রাতের শর্ট - 2HAD রাতের ইন্টারমিডিয়েট - BB

Saffana Tabassum
8y

আজকে এই জিনিস লেকচারে পড়াইসে এবং সব আমার মাথার উপর দিয়ে গেসে।এখন বুঝসি।ফার্মার সব টপিক।কেউ এই ভাবে বাংলায় বুঝায় দিলে একটু ইজিলি পড়তে পারতাম।ধন্যবাদ, স্যার।

Kawsar Uddin
8y

thank you too

Sarwar Rifat
8y

অনেক ধন্যবাদ ভাইয়া, এমন একটা লিখাই খুঁজছিলাম, HTN নিয়ে যদি কিছু একটা দেন তাহলে খুব ভালো হয়

Kawsar Uddin
8y

ধন্যবাদ। ইনশাআল্লাহ চেষ্টা করবো দিতে।

Naznin Nusrat
8y

লেখাটা খুবই সুন্দর হয়েছে। মজা করে পড়লাম। প্লাটফর্ম এ আসলে এ ধরনের লেখাই বেশী দরকার।

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Sohel Baksh
8y

অনন্য, অসাধারণ। ডায়াবেটিস নিয়ে এত অল্প কথায় এত বিস্তারিত উপস্থাপনা, আর পাইনি। একটা কনফিউশন আছে, Glimepiride এর maximum dose 8 mg জানতাম। এটা একটু নিশ্চিত হয়ে জানাতে হবে।

Kawsar Uddin
8y

ধন্যবাদ স্যর। আপনার জানা পুরোপুরি সঠিক। শর্ট টাইমের জন্য Glimepiride 8mg দেওয়া যাবে এবং এটাই ম্যাক্সিমাম। কিন্তু কন্টিনিউ করার জন্য এর mean maximum dose 3.8 mg, তাই স্যর আমি ম্যাক্সিমাম 4 mg পর্যন্ত লিখেছি।

Musleema Lima
8y

MashaAllah..eto jotil topics eto sohoj Kore likhar jonyo...share korlam.

Kawsar Uddin
8y

Thank you.

Nila Rahman
8y

Alhamdulillah excellent vaiya . Summary of CCD course. Pls HTN treatment guideline niye likhben.

Kawsar Uddin
8y

InsaAllah chesta korbo Apu. thanks.

Asadul Haque Touhid
8y

ভাই যে step এ এসে Blood sugar control এ আসবে তখন কি ওই step continue করব?? সাথে কি advice দিতে পারি????

Kazi Raquibul Islam Jawhar
8y

Kawsar Uddin
8y

ওই Step continue করবে। সাথে প্রতি ৩ মাস পরপর ব্লাড গ্লুকোজ এর সাথে রুটিন টেস্টগুলো করবে যেমন lipid profile, serum creatinine, urinary albumin, ALP, foot examination, প্রয়োজন হলে eye consultation, সাথে regular monitoring of BP কারণ BP এর উপর exercise এর pattern নির্ভর করে। ধন্যবাদ।

Marufa Nasreen
8y

step 8 পর্যন্ত যদি কোন পেশেন্ট যায় তার মানে রোগীর স্যুগার ২৪ মাস পর্যন্ত কম বেশি বেশিই থাকছে (যেহেতু কন্ট্রোল হয় না)। এতে করে কি কোন অর্গান ডিসফাংশনের চান্স থাকবে না?

Kawsar Uddin
8y

ধন্যবাদ আপু। প্রতি ৩ মাসে রোগীর শুধু ব্লাড গ্লুকোজ আমরা দেখবো না, পাশাপাশি কিছু রুটিন টেস্টও করা হয়। টেস্টে তেমন কোন লক্ষণ পেলে step skip করে 2 or 3 drugs step অথবা insulin step শুরু করতে হবে। উপরে শেষের দিকে বলা আছে T2DM with complications থাকলে insulin শুরু করতে হবে।

Saiful Ansary
7y

Another good piece for bed time study ! I wound like to draw your attention on using of SGLT2 (sodium glucose co-transpoter 2) inhibitor .

Anik Kumar Mondal
7y

thanks

Kawsar Uddin
7y

Welcome

Umme Sale Rima
8y

Wow.. onak sundor likha... thank you vaiya.Allah Apnake uttom Protidan dik.

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Muhammad Anamul Hoque
8y

masha allah....excellent...ato sundor kore apni bekkha korte paren....really Awesome.....

Kawsar Uddin
8y

thank you brother

Muhammad Anamul Hoque
8y

most welcome

Dr.Nasima Akther Laila
8y

Onek dhonnobad, apni specialist hoar por o jeno ai patience thake

Kawsar Uddin
8y

ধন্যবাদ। দোয়া করবেন।

Monjur Morshed Shams
8y

Excellent writing, many many confusion cleared, looking for this type of explanation. Thanks. Afsana Ahmed

Kawsar Uddin
8y

welcome

Fahmida Urmi
8y

DM ম্যানেজমেন্টের এত কনসাইজড এবং সহজ পোষ্ট আমি জীবনেও দেখি নাই ভাই। অপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই,ভাষা খুজে পাচ্ছি না।

Kawsar Uddin
8y

ধন্যবাদ আপু

Sabrina Abbas
8y

Kawsar Uddin glucovance( glyburide and metformin) Eta dine ekbar khawar dose thakle ki sehrir somoy khabe?

Kawsar Uddin
8y

It's better to take at Dinner or Sehri. As none of these drugs causes hypoglycaemia, rather both of them cause acidosis. During ifter already we feel acidity due to our dietary habit.

Sabrina Abbas
8y

Ok thanks alot

Asma Begum
7y

অনেক সুন্দর লিখেছেন।সহজ ভাষায় অনেক কথা লিখেছেন যেটা সহজভাবে বোঝা যায়।নতুনদের জন্য ভালো হয়েছে। ধন্যবাদ

Kawsar Uddin
7y

ধন্যবাদ আপু।

رمان رمان
8y

excellent post ( aktu kosto kore post ta edit kore '' # academic post '' leke dile ar por je keu platform ar search option a academic lehe search dile post ta peye jabe , nah hoille hazar post r arale hariye jabe

Kawsar Uddin
8y

ধন্যবাদ। এই সিরিজের সবগুলো পোস্ট হ্যাশট্যাগ করা আছে। গ্রুপে #একটুখানি_লেখাপড়া লিখে সার্চ দিলে সব চলে আসবে।

Jannatul Ferdous Mitu
8y

thanks a ton for ur informative post.please continue ur writing on common diseases.

Kawsar Uddin
8y

Welcome Apu.

Maqsud Al Hasan
8y

Excellent informative post. One more about HTN. Thanks.

Kamrul Hassan Shyer
8y

খুবই সুন্দর,সহজ এবং সাবলীল লিখা। অনেকটুকু concept clear হলো... thanks

Kawsar Uddin
8y

Welcome

অনুপম কুমার দাস
8y

Thank you for this nice & informative presentation. Have a look Anuradha Paul

Kawsar Uddin
8y

thanks

Sultan Mahmud Shourav
6y

Vaia,carry on.love to read ur post...

Kawsar Uddin
6y

দোয়া করবেন ভাই।

Sultan Mahmud Shourav
6y

Vaia,altime dua apnr jnno...

Abdullah Al Mamun
8y

CCD আর করা লাগবেনা।এটা দিয়েই কাজ চালানো যাবে।

Kawsar Uddin
8y

CCD কতৃপক্ষ আমাকে ধরে শূলে চড়াবে।

Abdullah Al Mamun
8y

Kawsar Uddin vai onek tnx...তবে Short,intermediate,long kokhon konta suru korbo,ki dekhe konta dibo kindly jodi ektu clear korten...

Nabila Islam Prema
8y

Dost, HTN er protocol ta ektu bole de.. bishal upokar hobe

Kawsar Uddin
8y

ইনশাআল্লাহ দোস্ত, বলে দেবো।

Syed Zulkar Naim
8y

খুব সম্ভবত Thyroxine ও diabetogenic hormone.

Kawsar Uddin
8y

thanks dosto. add kore dicchi.

Mourie Basak
8y

vaiya,carry on.please write on hypertension management.

Kawsar Uddin
8y

many thanks. working on it.

Mahmudul Hassan Khan
8y

· Reply

Comment attachment
Kawsar Uddin
8y

thanks

Joyashish Roy Mithu
8y

ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে একটা পোস্ট আশা করছি ভাই

Kazi Raquibul Islam Jawhar
8y

সহমত।

Kawsar Uddin
8y

চেষ্টা করবো

Joyashish Roy Mithu
8y

থ্যাঙ্কস

Elina Nazia
8y

ডায়াবেটিক পেশেন্ট এর গ্লুকোজ লেভেল কত থাকলে ওয়েল কন্ট্রোল বলতে পারব??

Raihan Kabir
8y

6,7,8 (FBG, HbA1c, 2HA)

Elina Nazia
8y

thanks a lot

Kawsar Uddin
8y

লেখার প্রথম দিকে আছে Fasting: <6.1 2HAB: <7.8 এর থেকে বেড়ে গেলেই কন্ট্রোল শুরু।

Elina Nazia
8y

আমি জানতে চাইছিলাম ড্রাগ নেওয়ার পর কত লেভেল থাকলে well controlled বলব

Kawsar Uddin
8y

উত্তর ওই একই। Fasting: <6.1 2HAB: <7.8 HbA1c: <7%

Raihan Kabir
8y

· Reply

Reply attachment
Raihan Kabir
8y

For older people

Reply attachment
Elina Nazia
8y

thanks to all

Mohammad Omar
8y

Pura CCD clas apni ek post e ses kore dilen......savdhan e thaken....

M A Matin
8y

অসাধারণ লেখা। আশা করি সবার ভাল লাগবে। আল্লাহর রহমতে আরও বেশি বেশি লেখা আশা করছি।

Kawsar Uddin
8y

ধন্যবাদ স্যর।

Shawkat Ara Begum
8y

অপূর্ব । এমন করে সুন্দর উপস্হাপন কখনো দেখিনি। শুভ কামনা রইল আপনারজন্য।

Kawsar Uddin
8y

ধন্যবাদ ম্যাম। দোয়া করবেন।

Tarun Biswas
8y

excellent treatment plan...!

Kawsar Uddin
8y

thanks

Ahliya Hridoy
8y

Bah bah.. Outstanding writing thanks..

Kawsar Uddin
8y

ধন্যবাদ।

Md Shafiqur Rahman Bhuiyan
8y

অসাধারণ! খুব ভাল হইছে, চালিয়ে যাও!

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Shahnawaz Syed
8y

·   · Follow Reply

Comment attachment
Kawsar Uddin
7y

· Reply

Reply attachment
Major Monjur
8y

''কুল' বংশের রাজা 'বকুল' হঠাৎ করিয়া খেয়াল করিলেন গভীর নিশিতে প্রকৃতি তাকে প্রায়শই ডাকিয়া চলে।''------------------------------- শুরুটা অসাধারন, পুরোটা অনন্যসাধারন-just awesome.

Kawsar Uddin
8y

ধৈর্য্য নিয়ে দীর্ঘ লেখা পড়ার জন্য ধন্যবাদ স্যর।

Major Monjur
8y

A GREAT PLEASUE FOR ME MY DEAR Kawsar Uddin

Md Azizul Islam
8y

just wow vaiya

Kawsar Uddin
8y

thanks

MD Yousuf Hossain
8y

vaiaa apnar eisob rare guli note akarey book chai

Kawsar Uddin
8y

চেষ্টা করবো ভবিষ্যতে

Diabetologist Ehsan
8y

nice writing but no option to share.....

Kawsar Uddin
8y

ধন্যবাদ। আমার ওয়ালে দিয়ে দিচ্ছি

Diabetologist Ehsan
8y

দিয়ে দাও...

ডা. ময়নুল ইসলাম
8y

excellent writing brother. zazakallah

Kawsar Uddin
8y

Thank u.

Sharmin Liza
8y

thank u

Kawsar Uddin
8y

thank you too

Shahed Goni
8y

নাইস প্রেজেন্টেশন ----

Kawsar Uddin
8y

many thanks

Abul Kalam Azad
8y

Scientific ....

Kawsar Uddin
8y

thanks Sir

Iqbal Hossain
8y

Thanks

Kawsar Uddin
8y

welcome

Md. Shariful Islam
8y

খুব সুন্দর

Kawsar Uddin
8y

ধন্যবাদ স্যর।

Shifa Khan
7y

nice writing

Kawsar Uddin
7y

Thanks Shifa.

Unknown
8y

সাবলীল এবং সহজবোধ্য। অনেক ধন্যবাদ।

Kawsar Uddin
8y

স্বাগতম ভাই

Platform Today
8y

ধন্যবাদ।

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Arifur Rahman Sazal
7y

Excellent efforts, carry on

Kawsar Uddin
7y

Sir, thanks a lot.

Shahadat Hossain
8y

চমৎকার প্রেজেন্টেশন, কাজে লাগবে। ধন্যবাদ।

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Golam Morshed
8y

Very nice presentation.

Kawsar Uddin
8y

Thanks bhai

Mamunur Rashid Liton
8y

Informative & good one...keep it up

Kawsar Uddin
8y

Thank you Sir.

Md Atiqul Islam
8y

জাস্ট অসাম। সেভ করে রাখলাম

Kawsar Uddin
8y

ধন্যবাদ।

Golam Morshed
7y

Excellent.

Kawsar Uddin
7y

Thanks Bhai.

Tansib Jaman
8y

Boss

Kawsar Uddin
8y

ধন্যবাদ।

Unknown
8y

জাজাকাল্লাহু খাইরান।

Kawsar Uddin
8y

ফি আমানিল্লাহ।

Munira Afroz Siddika
8y

very nice. thnx

Kawsar Uddin
8y

Thank you Apu.

S M Eqbal Hossain
7y

খুব ভাল লিখেছ

Kawsar Uddin
7y

Thanks a lot. Keep me in your prayers.

Reaz Ahmed
8y

Excellent

Kawsar Uddin
8y

Thank you Bhai.

Jamil Reza
8y

ঠাণ্ডা মাথায় আপনার এই লেখাটা ৬ বার পড়লে.. ৬ মাসের CCD কোর্স করার দরকার পড়ে না আর।

Mrittunjoy Sarder
8y

100% right

DrTanvir Hasan
8y

nice

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Sumon Sen
7y

ভাই। Step 10 এ যদি 2HAB বাড়ে তাহলে সকালের ডোজ বাড়াতে হবে না?

Kawsar Uddin
7y

ধন্যবাদ। এখানে premixed insulin ব্যবহার করা হয়েছে। যদি 2HAB বাড়ে তাহলে সকালের short acting বাড়াতে হবে, সেক্ষেত্রে আগেরটা premixed 30/70 থাকলে সেটা বাদ দিয়ে 50/50 করে দেয়া যায়, বা আরো ভাল হয় split mixed insulin দিলে, যেখানে দুটোকে কমবেশি করে দিতে হবে আর মনিটর করতে হবে কত short acting dose এ তার 2HAB ভাল থাকে।

ডা.সাইফুল ইসলাম সাইফ
8y

অসাধারন ভাই। HTN নিয়ে কিছু দেন,খুবই ঝামেলা হয়..

Kawsar Uddin
8y

ধন্যবাদ। ইনশাআল্লাহ দিতে চেষ্টা করবো।

Jhumur Das
8y

keep it up... mention books u have gone through.

Kawsar Uddin
8y

Davidson's principle & practice of medicine Medicine classes, wards in DMCH Internship period learning in Prof. Azizul Kahhar Sir's unit CCD course, BIRDEM ADA book etc.

Junayed Hossain
8y

Kawsar uddin vai apnar sob gulo golpo diye 1ta boi ber koren

Kawsar Uddin
8y

insaAllah, chesta korbo bhai.

অসীম দাস
8y

Our demand

Kazi Raquibul Islam Jawhar
8y

সহমত। ব্লগ হলে আরও ভালো।

Md Hafijul Islam
8y

Summary of complete ccd course. Just wowww....

Nila Rahman
8y

Ekdom thik bolsen. Total conception clear.

Kawsar Uddin
8y

ধন্যবাদ সবাইকে

M Georgis Hossain
8y

· Reply

Comment attachment
Kawsar Uddin
8y

ধন্যবাদ

Soma Tabassum
8y

HTN relatet erokom post chai

Kawsar Uddin
8y

thanks. I'll try.

দেবব্রত সিকদার বাইন
8y

· Reply

Comment attachment
Kawsar Uddin
8y

ধন্যবাদ

Afroja Mili
8y

· Reply

Comment attachment
Kawsar Uddin
8y

ধন্যবাদ

Shakawat Hossain
8y

To make another understand is an art,really brilliant

Kawsar Uddin
8y

ধন্যবাদ ভাই

Sohely Akter
8y

Thanks for your very useful post, in such attractive way.

Kawsar Uddin
8y

many thanks for patient reading of this lengthy post

Ri Tu
8y

type 2 DM er jonno ki lactose intolerance hote pare?

Kawsar Uddin
8y

na

Khairun Nahar Tuly
8y

Thanks vaia

Kawsar Uddin
8y

welcome Apu

Shariful Islam
8y

ধন্যবাদ স্যার ৷ হাইপারটেনশন নিয়ে একটু আলোচনা করবেন ৷

Joyashish Roy Mithu
8y

চমৎকার

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Joyashish Roy Mithu
8y

স্বাগতম

Rajib Mahbub Murshid
8y

Do we normally check or recommend BD (before dinner)?

Kawsar Uddin
8y

After initiating insulin Pt should be advised to check BD to adjust insulin dose. When once dose will be adjusted It's not required anymore.

Rajib Mahbub Murshid
8y

Why only BD then, why not pre lunch and any non specific time of the day? If I am not wrong even after newly initiation of insulin, 1. FBS 2. 2hrs after BF, 3. 2hrs aft lunch and 2hrs after dinner can still guide a patient and the physician to fix the dose.

Rajib Mahbub Murshid
8y

Thanks for nice way if presentation.

Shourav Sarkar
8y

Easier way to remember.. thanks a lot

Kawsar Uddin
8y

thank you too for patient reading

Syed Bin Jamal Sumu
8y

Excellent feature. Thanks.

Kawsar Uddin
8y

Welcome.

Rashed Rishad
8y

Thank you so much. Excellent.

Kawsar Uddin
8y

welcome

Shorolotar Protima
8y

Onk khani concept clear holo,thank u so much

Kawsar Uddin
8y

welcome

Mohammed Sirazul Islam
7y

যদিও আমি ই এন টি বিশেসজ্ঞ পোস্টটি পড়ে দারুন ভাল লেগেছে। ধন্যবাদ।

Kawsar Uddin
7y

Welcome Sir.

Nayeb Ali
8y

Excellent writing. Thanks a lot

Kawsar Uddin
8y

welcome

Mohammad Arifur Rahman
8y

Thanks for excellent writing, please continue .............

Kawsar Uddin
8y

welcome

তারানা তাসনুবা বৃষ্টি
8y

চমৎকার লেখা ।

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Mohammadul Hoque
8y

Thanks a lot.

Kawsar Uddin
8y

thank you too

Israt Moly
8y

thanks vaiya...sundor likhsen....

Kawsar Uddin
8y

Welcome Apu.

Momtaz Raka
8y

Fantastic. .

Kawsar Uddin
8y

many thanks

Didar Bhuiyan Rajon
8y

অসাধারন লেখা ভাই

Dilruba Akter Rubi
8y

চমৎকার,খুব ভাল লিখার style &informative

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Rezina Bilkis Tania
8y

Wow & Wow

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Humayun Kabir
8y

Home made recipe..

Kawsar Uddin
8y

thank you Sir

Halima Akter
8y

Nice presentation. Future National Professor.

Kawsar Uddin
8y

আপু যে কি বলেন। দোয়া করবেন আপু। কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Tasnima Tarannum Karishma
8y

Thanks alot

Kawsar Uddin
8y

welcome

Dr Keemia Kashfi
8y

Allah আপনাকে উত্তম প্রতিদান দান করুক

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Tuhibur Rahman Tusher
8y

অসংখ্য ধন্যবাদ।।

Kawsar Uddin
8y

আপনাকেও ধন্যবাদ

Mashiur Rahman Limon
8y

Wow

Kawsar Uddin
8y

thanks

Sadia Afrin Chowdhury Shithi
8y

অসংখ্য ধন্যবাদ।।

Kawsar Uddin
8y

ধন্যবাদ আপু

Arup Kumar Saha
8y

চমৎকার

Kawsar Uddin
8y

ধন্যবাদ স্যর।

Enamul Karim Nasim
8y

অসংখ্য ধন্যবাদ।

Kawsar Uddin
8y

welcome

Nyma Rahman Tonny
8y

Just wow..

Kawsar Uddin
8y

ধন্যবাদ

ডাঃ মোঃ ফেরদৌস আলম
8y

Nice post

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Anjan Chakrabartty
8y

চমৎকার...

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Nila Rahman
8y

Pls give more & more post like this.

Kawsar Uddin
8y

i'll try...

Shihab Uddin
8y

Wow! excellent story like presentation...

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Salma Yasmin
8y

excellent.

Kawsar Uddin
8y

thank you.

Mishu Mustafiz
8y

Laa jobaab. excellent

Kawsar Uddin
8y

ধন্যবাদ ভাই

Sharmin Sultana
8y

ভালো লাগলো...

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Mushfiqur Rahman Tamim
8y

অসাধারন

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Richard D' Costa
8y

Fantastic writing !

Kawsar Uddin
8y

thank you.

Zahirul Haque
8y

very nice...

Kawsar Uddin
8y

ধন্যবাদ

ডা রাকিবুল হোসাইন রকিব
8y

Thank u vai..

Kawsar Uddin
8y

thank you too

Md. Samiul Islam
8y

just wow

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Rakibun Nessa Sara
8y

excellent

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Razib Hasan
8y

সুন্দর, সহজ, গোছানো। ধন্যবাদ

Kawsar Uddin
8y

welcome

Taslima Tania
8y

just wow

Kawsar Uddin
8y

thanks Apu

Kazi Sabid
8y

Htn er upor erokom ekta post asha korsi

Kazi Raquibul Islam Jawhar
8y

সহমত।

Kawsar Uddin
8y

ইনশাআল্লাহ চেষ্টা করবো।

Kazi Sabid
8y

Before dinner blood glucose level koto hoile amra normal bole dhore nibo??

Kona Abir Yasmin
8y

Verry verry effective post..tnx

Kawsar Uddin
8y

welcome

Evana Afroz Snigdha
8y

অসাধারণ

Kawsar Uddin
8y

ধন্যবাদ আপু

Dr-Shah Ahasanul Imran
8y

Excellent

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Rashed Sarker
8y

Excellent Bro

Kawsar Uddin
8y

ধন্যবাদ ভাই

Emon Iftekhar
8y

Thanks

Kawsar Uddin
8y

welcome

S M Sadique Apu
8y

ভাই এরকম লেখা আর ও আশা করসি।ধন্যবাদ।

Kawsar Uddin
8y

thank you too

Mahidul Islam Tuhin
8y

excellent presentation... thanks

Kawsar Uddin
8y

welcome

Younus Ali
8y

সুন্দর হয়েছে, ধন্যবাদ

Kawsar Uddin
8y

ধন্যবাদ স্যর।

Mian Abul Ahsan
8y

সহজ ভাষায় চমৎকার লেখা।

Kawsar Uddin
8y

ধন্যবাদ স্যর।

Maksudun Nahar
8y

অসাধারণ

Kawsar Uddin
8y

ধন্যবাদ আপু

Masuma Us Sadika Snigdha
8y

অসাধারণ

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Nazmus Sakib
8y

অসাধারণ লেখনী...ধন্যবাদ ভাই

Kawsar Uddin
8y

welcome Bhai

DrToufik Al Amin
8y

mind blowing presentation.

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Joty Farzana
8y

Thanks

Fadlul Azim Abrar
8y

ccd course হয়ে গেলো.. ভালো লিখেছেন।।

Fazlul Nuho
8y

very nice.

Swapon Abul Kalam Azad
8y

অসাধারণ...

Kaisarul Alam
8y

May I share it??

Nazrul Islam
8y

Very good CME,Thanks

Kazi Raquibul Islam Jawhar
8y

সুন্দর।

Tapos Biswas
8y

very nice presentation....

Omar Faruq
8y

অসাধারণ

Umme Johora
8y

অসাধারণ ল‌েখা