#হাবিজাবি_১৭৩
ধরুন, ১ম ছবির দাঁড়ানো বোতলটা COVID রোগীর Lungs. বোতলের তলানিতে যে কাল রঙের তরল দেখা যায় সেটা Lungs এর base এ জমা হওয়া inflammatory fluid. base এ জমা হয়েছে কারণ upright অবস্থায় সেখানেই সবচেয়ে বেশি gravity.
Physiology তে পড়েছি Lungs এর base এ perfusion সবচেয়ে বেশি, আর এ কারণে সেখানে ventilation ও বেশি, তাই সবচেয়ে বেশি gas exchange সেখানেই হয়। সেই gas exchange এর মূল জায়গাটা যখন fluid এসে দখল করে ফেলে তখন আর সেখানে gas যাওয়ার যায়গা থাকে না, কম হয় gas exchange, কমে SpO2.
এবার ২য় ছবির শোয়ানো বোতলটা খেয়াল করুন। কাল রঙের fluid এমনভাবে distributed হয়েছে যে base এর অনেকটা অংশ এখন ফাঁকা, যেখানে gas যেতে পারবে, gas exchange ভাল হবে, বাড়বে SpO2.
COVID রোগী, যাদের ARDS হয়ে non-cardiogenic pulmonary oedema হয় বা inflammatory fluid accumulation হয় তাদের Lungs এ ঠিক এমন ঘটনাই ঘটে। তারা যখন বসে বা দাঁড়ায় তখন SpO2 কমে, আর যখন শুয়ে থাকে তখন SpO2 বাড়ে।
এই শুয়ে থাকার আবার ধরণ আছে,
- Prone positioning
But No & No Supine positioning!!!
কারণ, Anatomy তে পড়েছি prone position এ,
Lungs এর rounded expanded posterior border থাকে উপরের দিক - অর্থাৎ পিঠের দিকে, যেখানে ওজনে হালকা gas এসে জমা হয় (২য় ছবির বোতলের উপরের অংশ),
sharp narrow anterior border থাকে নিচের দিক - অর্থাৎ বুকের দিকে, গ্রাভিটির কারণে যেখানে inflammatory fluid এসে জমা হয় (২য় ছবির বোতলের নিচের অংশ),
heart থাকে নিচের দিকে,
আর এ সব মিলিয়ে prone Lungs এর পিঠের দিকে থাকা rounded expanded part থাকে fluid মুক্ত, heart এর চাপমুক্ত, gas এ ভরপুর। ফলে সেখানে gas exchange ভাল হয়, বাড়ে SpO2.
অন্যদিকে supine position এ ঠিক এর উল্টোটা ঘটে, কমে SpO2, আর এ কারণেই no supine positioning.
- Right & Left lateral positioning
এটি Lungs এর postural drainage এ সাহায্য করে। sputum এর সাথে inflammatory fluid, mucous সহজে বের হয়, gas exchange area বাড়ে, বাড়ে SpO2. ধন্যবাদ।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫

















