Habijabi Logo

হাবিজাবি-২১৫

infectious
*******************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
June 18, 2021 at 6:12 PM
20 comments
No media

#হাবিজাবি_২১৫

#An_interesting_COVID_fact

ম্যাডাম একজন সহকারী অধ্যাপক। গতবছর শুরু থেকেই ১.৫-২ মাস পরপর তিনি COVID ward এ ডিউটি করে আসছেন। এপ্রিল ২০২০ এ তিনি প্রথমবার COVID positive হন। mild symptoms ছিল, কোন complications ছাড়াই recover করেন।

কিন্তু তারপর থেকেই তার একটি chronic symptom শুরু হয়! আর সেটি হল প্র‍তি ৭-১০ দিন পরপর sore throat, যা কয়েকদিন persist করে। এই সময়ে warm water gurgling & drinking করলে সাময়িক আরাম পান। বাজারে যত প্রকার anti-histamine আছে তার সবটাই symptom relief এ তিনি ট্রাই করেছেন, কিন্তু তেমন কোন কাজ হয়না।

sore-throat যেহেতু COVID এর একটি গুরুত্বপূর্ণ symptom, তাই COVID re-infection চিন্তা করে প্রায় ১৩-১৪ বার COVID test করিয়েছেন, যার সবগুলোই negative.

কারণ কি এই chronic sore-throat এর?

intermittent sore-throat হওয়াটা post COVID syndrome এর একটি symptom. যদিও অন্য অনেক symptoms এর মত এটি অতটা কমন না। মাত্র 3% post COVID রোগীর chronic sore-throat হতে পারে পারে। ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়।

long COVID এর symptoms গুলো সাধারণত ৩ মাসের বেশি থাকে, ম্যাডামের intermittent sore-throat এর ডিউরেশন প্রায় ১ বছর হল! আর কতদিন থাকবে সেটি বলা মুশকিল।

এরপরের ঘটনা!

ম্যাডাম ২ ডোজ Oxford-AstraZeneca ভ্যাক্সিন নেয়া সম্পূর্ণ করেন এ বছর এপ্রিলের ১৭ তারিখ। ঠিক তার ৩৩ দিন পর মে মাসের ২০ তারিখ তার respiratory symptoms ডেভেলপ করে, যার তীব্রতা গতবছর COVID positive কালীন সময়ের চেয়ে বেশি। কিন্তু SpO2 বরাবরই নর্মাল। পরদিন ২১শে মে টেস্টে তিনি দ্বিতীয়বারের মত COVID positive হন। positive হন তার পরিবারের আরো ৪ সদস্য।

asymptotic হওয়ার পর symptoms শুরুর ১৬তম দিনে follow-up RT-PCR করান - তখনো সবাই positive, যা গতবছরের চেয়ে longer duration. তারপর ২১তম দিনে আবার টেস্ট করান - এবার negative আসে।

Conclusions:

long COVID syndrome এর symptom হিসেবে sore-throat হতে পারে। symptom relief এ ওষুধ খুব একটা কাজ করেনা। বরং যাদের এমন symptom আছে তারা home made remedy ব্যবহার করে সাময়িক soothing effect পেতে পারে।

একদিকে নতুন variant আসছে, অন্যদিকে vaccine induced antibody দীর্ঘস্থায়ী না। সব মিলিয়ে available vaccine গুলো সাময়িক সুরক্ষা মাত্র!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Breakthrough infectionCOVID-19 vaccineLong COVIDSore throatReinfection

Comments (20)

Mostofa Kamal
5y

"Covid can do everything except pregnancy "

Upal Toufique
5y

আমার কাজিন এবং আমার ডিপার্টমেন্টের স্যার দুই ডোজ টিকা নেওয়ার পরেও covid positive with symptoms and hospitalization.

Kawsar Uddin
5y

Upal Toufique স্যার, এমন উদাহরণ অনেক। যদিও আমাদের দেশে অনেকেরই vaccine নেয়ার পর যথেষ্ট পরিমাণ সময় পার হয়নি adequate antibody তৈরি হওয়ার। তবুও বিভিন্ন দেশের ডাটা বিশ্লেষণে রিসেন্ট খবর হল এই AstraZeneca খুব একটা কার্যকর হচ্ছে না COVID symptoms প্রতিরোধে, যদিও সেটির মূল কারণ হয়তো variant change.

Kamrul Hoque
5y

ধন্যবাদ ইনফরমেটিভ পোস্টের জন্য

Ismot Kabir
5y

বরাবরের মতোই চমৎকার লেখা। কিন্তু উপসংহারটার সাথে দ্বিমত আছে। এন্টিবডি স্থায়ী হওয়ার কথা নয়, স্বাভাবিক নিয়মেই এন্টিবডির ঘনত্ব সময়ের সাথে হ্রাস পাবে। কিন্তু টিকা দেওয়ার ফলে অর্জিত রোগ প্রতিরোধে মেমোরি সেল এর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্ত বলছে প্রতিরোধ অন্তত এক বছর স্থায়ী হয়, সম্ভাবনা রয়েছে দীর্ঘস্থায়ী হওয়ারও। এ কথাও বাস্তব কোন কোভিড১৯ টিকাই একশ ভাগ প্রতিরোধ নিশ্চিত করে না।

Kawsar Uddin
5y

Ismot Kabir ধন্যবাদ স্যার। এন্টিবডি দীর্ঘস্থায়ী না, অন্যদিকে এর সাথে related memory cell এর lifespan কেমন হবে সেটি এখনও অনিশ্চিত। পাশাপাশি vaccine এর কম কার্যকারিতা বা নতুন variant এর বিরুদ্ধে অকার্যকারিতার বিষয়টি তো আছেই। আরো কার্যকর vaccine গবেষণা চলছে, সামনে হয়তো ভাল কিছুর প্রাপ্তি হবে।

Nj Shelley
5y

I have the same kind of experience. I have also intermittent sore throat after my first covid positive . It also persist near about 10 months. Again I became covid positive for the second time 7 days after my vaccination. But by the grace of Almighty Allah, I have not suffered too much.

ডা. জয়
5y

Ami apnar Post Er jonno sobsomoy wait kri .khub e interesting feel kri. ***Post covid chest pain ki hote pare Bhaiya ECG sinus bradycardia ECHO normal ETT(71%HR) negative Chest pain tkle ki vaccine neya TiK Hobe.

Sanjida Sultana
5y

স্যার আপনার পোস্টের অপেক্ষায় থাকি। জাযাক আল্লাহু খইরান

Dr.Khadiza Akter Tania
5y

আমার সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেওয়ার এক মাস পর করণা পজিটিভ হলো, আজ 25 তম দিন চলছে, 22 তম দিন টেস্ট করে ও পজেটিভ, কোন সিমটমস নাই তবে একটু ওয়েদার ঠান্ডা হতে না হতেই গলায় খুসখুস করতে শুরু করে এন্টিহিস্টামিন একাধারে চলছে আদার্স সকল রিপোর্ট ভালো আছে কি করবো কিছু বুঝতেছি না

Kawsar Uddin
5y

Khadiza Akter Fi Amanillah.

অমৃত কুমার দেবনাথ
5y

লিখে যাও ব্রাদার। ধন্যবাদ।

Kawsar Uddin
5y

অমৃত কুমার দেবনাথ Most welcome Senior.

Dr-Farhana Shamiha
5y

Amr last year theke majhe,majhe e sore throat hochhe,only left side.kisu din thake then thik hoe jai,weather damp r besi gorom thakle hochhe.Covid test kori nai. Is this a symptoms of Covid?

Kawsar Uddin
5y

Dr-Farhana Shamiha it might be due to weather change, or a feature of long COVID syndrome of previous undiagnosed COVID.

Dr-Farhana Shamiha
5y

Kawsar Uddin thanks.

Farhana Rahman Shammi
5y

একবার কোভিড পজিটিভ হয়ে নেগেটিভ হবার,1 মাসের মধ্য কি 2nd টাইম কোভিড পজিটিভ হতে পারে?

Kawsar Uddin
5y

Farhana Rahman Shammi very unlikely. But might be possible in case of heavily mutated new variant exposure against which already produced natural antibody is ineffective.

Kawsar Uddin
5y

Shad Mahamud Joy আমাদের হয়তো এর মাঝেই নিজেদের Adapt করতে হবে যতদিন না কার্যকর কোন ভ্যাক্সিন বা ওষুধ Adopt করতে পারি, বা প্রকৃতি যদি মানুষের প্রতি দয়াপরবশ হয়ে নিঃশেষ করে দেয় এই ভাইরাসকে, তবেই হয়তো উত্তরণ...

Shad Mahamud Joy
5y

Kawsar Uddin ভাই প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হবে যেটা মনে হচ্ছে।।