Habijabi Logo

হাবিজাবি-৩৭৯

gastroenterologyendocrinology
**********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
June 11, 2026 at 2:49 PM
62 comments
No media

#হাবিজাবি_৩৭৯

'ফ্যাটি লিভার'

রোগের চেয়ে ভয়ংকর এর ভুল চিকিৎসা!

বর্তমানে পৃথিবীর প্রায় ৩০% এরও বেশি মানুষ কোনো না কোনো মাত্রায় Fatty Liver Disease এ ভুগছেন। সমস্যা হলো, রোগটির চেয়ে অনেক সময় এর ভুল ব্যাখ্যা, ভুল ভয় দেখানো এবং ভুল চিকিৎসা রোগীর বেশি ক্ষতি করে।

Fatty Liver মানেই Liver Disease নয়।

আল্ট্রাসনোগ্রামে Grade 1 Fatty Liver লেখা দেখেই অনেক রোগী মনে করেন তাঁর লিভার শেষ। বাস্তবতা হলো, ফ্যাটি লিভার একটি Spectrum, অনেকের ক্ষেত্রে শুধুমাত্র চর্বি জমে - Steatosis, আবার কারও ক্ষেত্রে প্রদাহ Steatohepatitis, Fibrosis, Cirrhosis এমনকি Liver Cancer পর্যন্ত হতে পারে। অর্থাৎ USG তে শুধু Fatty Liver দেখেই রোগের Severity বোঝা যায় না।

Fatty liver এর Grade 1, Grade 2, Grade 3 এগুলো রোগের আসল গুরুত্ব বোঝায় না। USG এর Grade মূলত চর্বির পরিমাণের ধারণা দেয়, কিন্তু রোগীর ভবিষ্যৎ নির্ধারণ করে আছে কি না, Cirrhosis হয়েছে কি না, Liver function কেমন, Metabolic risk factors আছে কি না।

একজন Grade 1 রোগীরও Significant Fibrosis থাকতে পারে। আবার Grade 3 রোগীর Fibrosis নাও থাকতে পারে। তাই শুধু Grade দেখে ভয় পাওয়া বা কিছু চিকিৎসক কতৃক ভয় দেখানো বৈজ্ঞানিক নয়।

Fatty Liver-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা কোনো ওষুধ নয়। যদিও অনেক তথাকথিত চিকিৎসক, যাদের কেউ কেউ বিশেষজ্ঞও - যারা অনেক হাবিজাবি অপ্রয়োজনীয় ওষুধ রোগীদের প্রেসক্রাইভ করেন। বর্তমান আন্তর্জাতিক গাইডলাইনগুলোতে প্রথম সারির চিকিৎসা হলো,

Weight reduction

Diet modification

Mediterranean-style diet

Regular exercise

Diabetes control যদি রোগী diabetic হয়

Obesity management

Cardiovascular risk reduction

Dyslipidemia control যদি থাকে

Hypothyroidism control যদি থাকে

অনেক ক্ষেত্রে ৭-১০% ওজন কমাতে পারলে Fibrosis পর্যন্ত উন্নতি হতে পারে।

বাজারে প্রচলিত অধিকাংশ fatty liver ওষুধ এর scientific evidence is weak. বাংলাদেশে Fatty Liver রোগীদের প্রায়শই দেওয়া হয়:

Ursodeoxycholic acid (UDCA)

Obeticholic acid

Essential phospholipid

Silymarin

Vitamin E

Metformin

Statin

Fibrate

Liv-52

এছাড়া বিভিন্ন Herbal indigenous preparation, Homeopathy

অজস্র লিভার টনিক!

কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এগুলোর পক্ষে শক্তিশালী Evidence নেই যে এগুলো Fatty Liver সারিয়ে দেয়, Cirrhosis ঠেকায় বা মৃত্যুহার কমায়। তা সত্ত্বেও অনেক রোগী কিছু specialist & non-specialist, হাতুড়ের পরামর্শে বছরের পর বছর হাজার হাজার টাকা খরচ করেন, কিন্তু ওজন কমানোর জন্য diet control & exercise করেন না!

Social media তে প্রায়ই ভুলভাল ভিডিওতে দেখা যায়:

লিভার ডিটক্স

লিভার ক্লিনজ

ফ্যাট গলিয়ে ফেলুন

৭ দিনে ফ্যাটি লিভার নির্মূল

এসব মূলত marketing!

লিভার পরিষ্কার করার এরকম কোনো ওষুধ নেই। মানবদেহে লিভার নিজেই detoxification organ. আলাদা কোনো detox syrup এর প্রয়োজন হয় না।

Fatty Liver মূলত একটি Metabolic Disease. এটি কেবল লিভারের রোগ নয়। তাই পুরাতন নাম NAFLD (Non-alcoholic Fatty Liver Disease) পরিবর্তন হয়ে বর্তমান নাম MASLD (Metabolic dysfunction-associated steatotic liver disease). Fatty Liver রোগীদের মধ্যে যেসব metabolic complications দেখা দেয়:

Obesity

Type 2 Diabetes

Hypertension

Dyslipidemia

Cardiovascular disease

তাই চিকিৎসার মূল লক্ষ্য হওয়া উচিত Metabolic risk reduction.

Fatty Liver রোগীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, Fibrosis আছে কি না?

কারণ ভবিষ্যতের জটিলতার প্রধান নির্ধারক Fibrosis.

এ জন্য প্রয়োজন হতে পারে:

  1. FIB-4 score

FIB-4 score করতে বেশি কিছু না। ALT, AST, Platelet count & Age এই চারটি জিনিস লাগে।

FIB-4 এর negative predictive value বেশি, অর্থাৎ normal value থাকলে Fibrosis থাকার সম্ভাবনা খুব কম। কিন্তু FIB-4 এর Positive predictive value কম হওয়ায় positive value পেলে অন্যান্য test করে নিশ্চিত হতে হয় Fibrosis আছে কিনা।

  1. Fibroscan (Transient elastography)

France এর Fibroscan কোম্পানির machine গুলো ultrasound ব্যবহার করে vibration controlled transient elastography (VCTE) করে। এর সুবিধা হলো এটা কখনো underestimation করেনা, বরং overestimation করে। তাই USG তে Grade 3 fatty liver কিন্তু Fibroscan এ kPa কম দেখে মনে করার কারণ নেই machine ভুল রিডিং দিয়েছে!

এছাড়া অন্যান্য non-invasive fibrosis assessment

Fatty Liver অর্থাৎ MASH এ FDA approved একমাত্র ওষুধ Resmetirom. যেটা বাজারে আসতে না আসতেই misuse শুরু হয়েছে! এটা কাদের জন্য, কাদের জন্য নয়?

Resmetirom একটি selective thyroid hormone receptor-beta (THR-β) agonist. Fatty Liver হলেই Resmetirom লাগবে?

না।

অধিকাংশ Fatty liver রোগীর Resmetirom লাগবে না! গাইডলাইন অনুযায়ী Resmetirom দিতে হলে নিচের criteria fulfil করতে হবে:

MASH/NASH থাকতে হবে

Fibroscan এ kPa (LSM -liver stiffness measurement) 7.8 এর বেশি অর্থাৎ F2 বা F3 থাকতে হবে

সাধারণ Fatty Liver বা F0-F1 এ দেয়া যাবে না

Cirrhosis হওয়া চলবে না

Lifestyle intervention চলমান থাকতে হবে

Fibroscan কেন এখন এত গুরুত্বপূর্ণ?

আগে অনেকেই শুধু USG রিপোর্ট দেখে চিকিৎসা দিতেন। বর্তমান গাইডলাইন বলছে MASLD রোগীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো Fibrosis stage কত? কারণ রোগীর ভবিষ্যৎ নির্ধারণ করে fibrosis; steatosis নয়। তাই বর্তমান approach:

Step 1

USG-তে Fatty Liver ধরা পড়ল।

Step 2

FIB-4 Score

Step 3

FIB-4 এ Intermediate বা High risk হলে Fibroscan/VCTE

Fibroscan রিপোর্টে কোন রোগীরা বেশি ঝুঁকিতে?

সাধারণভাবে:

<8 kPa → Low risk

8-12 kPa → Intermediate risk

12 kPa → Advanced fibrosis সন্দেহ

15-20 kPa → Cirrhosis strongly suspected

Resmetirom শুধুমাত্র F2-F3 fibrosis অর্থাৎ intermediate to advanced condition অর্থাৎ non-cirrhotic MASH রোগীদের জন্য বিবেচনা করা যেতে পারে। ঠিক কতদিন দিতে হবে সেটি এখনো নির্ধারিত হয়নি। ওষুধ দেয়ার পর রোগীর kPa কমে গেলো, এরপর হঠাৎ করে বন্ধ করে দিলে পূর্বের চেয়ে accelerated fibrosis হতে পারে। তাই যার indication নাই তাকে দেয়া যাবে না, indicated ক্ষেত্রে দেয়ার পর proper follow up লাগবে।

Evidence based Hepatology এর ভাষায় 'Treat the fibrosis risk, not the ultrasound grade'

উপরের অনেক কথার শেষ সামারি হলো,

Fatty Liver management এর কেন্দ্রবিন্দু এখন,

Risk stratification

Fibroscan

FIB-4

Metabolic control

Weight reduction

আর

নির্বাচিত F2-F3 non-cirrhotic MASH রোগীর ক্ষেত্রে Resmetirom. কিন্তু Fatty Liver দেখলেই Resmetirom নয়। কারণ অধিকাংশ রোগীর সবচেয়ে কার্যকর প্রেসক্রিপশন 'কম খান, বেশি হাঁটুন, ওজন কমান।'

আজ global fatty liver day.

কাওসার

কে-৬৫

keywords:Fatty liver diseaseMASLDMASHFibroscanResmetirom

Comments (62)

flamingo7961
7w

আপনার লেখা থেকে অনেক কিছুই জানতে পারি,প্লিজ নিয়মিত লিখবেন।

Kawsar Uddin
7w

flamingo7961 Thanks

suhasini118
7w

FIB 4 er ast,alt ,platelet,age negative and positive predictive value ki janaben please

Kawsar Uddin
7w

suhasini118 There are online calculators for FIB 4 score, just put the data and get the result. If the negative predictive value is higher, then the disease is unlikely if the test is negative. FIB 4 has a high negative predictive value.

suhasini118
7w

Okay ,thank you .

Rahul Paul
7w

Thanks a lot, bhai.bhai apnar ei # "হাবি জাবি "collections ta koi pabo? Sobgula

Kawsar Uddin
7w

Rahul Paul In platform groups, you can search by number. It will be published as a book as well.

Iffat AU
7w

Kawsar Uddin When is the book expected to be published, Sir?

Dr-Mahmudul Amin
7w

Resmiteron Start hole kotodin por abar fibroscan korte hobe vaiya

Kawsar Uddin
7w

Dr-Mahmudul Amin no definite time frame, usually within 3 months we observed changes in CAP & kPa.

Ujjal Chandra Paul
7w

Excellent Vai

Kawsar Uddin
7w

Ujjal Chandra Paul Thanks for reading

Abdur Rahman Arif
7w

Resmiteron shuru korar pore kPa neme gele, tokhon kivabe off kora lagbe ba ki ki dekha lagbe off korte ba kotodin ashole continue korte hoy?

Kawsar Uddin
7w

Abdur Rahman Arif LFT, ongoing lifestyle modifications, comorbidities & risk factors, all are needed to assess before stopping it. In a few patients it shows accelerated fibrosis after stopping the drug, so many suggest continuing for prolong or lifelong. As it is a new drug, market trials are ongoing, such information is still inconclusive.

Dr-Mahmudul Amin
7w

Kawsar Uddin Vaiya karo jodi resmiteron plus diet & exercise korar 3 month kp& cap kome jai abong Follow up korar por sudu diet & exercise korle ki hobe naki diet exercise wt control takar por o kp& cap barte pare amar ektu janar chilo

Nahar Asrafi
7w

আবার অনেক দিন পরে - সুপাঠ্য। ধন্যবাদ। আপনার বিশ্লেষণধর্মী লেখার অপেক্ষায় থাকি।

Kawsar Uddin
7w

Nahar Asrafi অনেক ধন্যবাদ পড়ার জন্য।

Khaled Kaisar
7w

খুব সুন্দর।

Kawsar Uddin
7w

Khaled Kaisar Thanks Sir

Shahed Morshed
7w

Inj Semaglutide? Role of antidiabetic with positive effects on liver?

Kawsar Uddin
7w

Shahed Morshed If the patient is obese or overweight with related comorbidities then there is role of weight losing GLP or GIP agonist after exclusion of contraindications like cholesterol gallstones, pancreatitis. Diabetes must be controlled if present as mentioned in the post.

Shahed Morshed
7w

Kawsar Uddin Sorry, read more

Kawsar Uddin
7w

Shahed Morshed no such random antidiabetic recommendations from EASL, AASLD guidelines in nondiabetic non obese MASLD. Endocrinology could recommend from their point of view. Treatment is individualized. Lifestyle modifications are always first, instead of using a lot of medications in the fatty liver.

Shahed Morshed
7w

Role of hepatologist?

Kawsar Uddin
7w

Shahed Morshed above mentioned & more

Yasir Arafat
7w

Md. A. R. K vai

Tarikul Islam Ashik
7w

Thanks for sharing.

Kawsar Uddin
7w

Tarikul Islam Ashik most welcome

সায়মন শুভ
7w

অসাধারণ ব্রাদার !

Kawsar Uddin
7w

সায়মন শুভ Thanks a lot

Mirandabyelim
7w

What about no fatty liver , 0 steatosis and fibroscan kpa 18.5 ? Previous h/o of fatty liver grade 2 but fatty liver er kisu osud khay then 3 month. Then 2times usg shows normal liver study, 0 steatosis. Kpa 18.5 What's the next management rule ? What should we do next

Kawsar Uddin
7w

taewifeu95 Already cirrhosis, no role of Resmetirom. Regular follow up for portal hypertension, decompensations, hcc. Hepa B vaccination if it is negative. Carefully exclude all other aetiology of cirrhosis.

Nafisa Jahan Swapna
7w

অসাধারন লেখা । অনেক কিছু জানলাম।

Kawsar Uddin
7w

Nafisa Jahan Swapna Thanks a lot

সাইফুল ইসলাম
7w

Thanks for sharing! অনেক কিছু জানতে পারলাম!

Kawsar Uddin
7w

সাইফুল ইসলাম Thanks for reading

Md. Hafizur Rahman
7w

Sir , in case of poor people, fibroscan seems so costly for them. In these cases, can assessment be done based only on FIB-4 score ? In govt. hospitals , USG reports many times lack well satisfaction or better output , due to older machines & on other side , advanced machines need money in private diagnostic centers.

Kawsar Uddin
7w

Md. Hafizur Rahman assess risk with FIB4, exclude other causes of transaminase & platelet derangement, and advice lifestyle modifications. As poor people, they will not eat that much to gain excessive body weight, and they usually do a lot of physical work.

YellowBee🐝🐝
7w

Genius Writing

Kawsar Uddin
7w

YellowBee Thanks for reading

YellowBee🐝🐝
7w

Kawsar Uddin Thank you actually, for writing. And your writing skill is extraordinary. Keep it up brother. It really helps the juniors like us. Though I am a surgeon, I have immense love for medicine too.

ফাহিম আবতাহী নাহিন
7w

Dietary modification, Exercise,weight reduction করেই এটা নিয়ন্ত্রণ করা যায়।।তবে আমার LDL বেড়ে যাওয়ায় Statin খাওয়া লাগসে কয়েক মাস।।Thanks a lot for sharing these beautiful information!

Md Ahaduzzaman Chowdhury
7w

ফাহিম আবতাহী নাহিন 𝚔𝚘𝚋𝚎 𝚎𝚡𝚎𝚛𝚌𝚒𝚜𝚎 𝚔𝚘𝚛𝚕𝚎𝚗..??

ফাহিম আবতাহী নাহিন
7w

Md Ahaduzzaman Chowdhury গত ২ মাসে ৬-৭ কেজি কমিয়ে নিয়ে আসছি ব্যাটা!

Md Ahaduzzaman Chowdhury
7w

ফাহিম আবতাহী নাহিন 𝚊𝚜𝚘𝚕𝚎𝚒?

ফাহিম আবতাহী নাহিন
7w

Md Ahaduzzaman Chowdhury ইয়েস!! 72 to 65!! Only Brisk walking!

Md Ahaduzzaman Chowdhury
7w

ফাহিম আবতাহী নাহিন 𝚌𝚊𝚛𝚛𝚢 𝚘𝚗 𝚟𝚊𝚒..

Kawsar Uddin
7w

ফাহিম আবতাহী নাহিন Thanks for sharing real life experience.

Mimi Hossain
7w

Aasia Rahman

Rumi Alam
7w

ঔষধ কোম্পানি গুলো আদাজল খেয়ে মোটামুটি সব ডাক্তারকেই Resmiteron প্রমোট করছে। আর কদিন পর ঔষধের দোকানদাররাই ওভার দ্য কাউন্টার হিসেবে বিক্রি করা শুরু করবে।

Kawsar Uddin
7w

Rumi Alam হ্যা স্যার। অবস্থাদৃষ্টে সেটাই মনে হচ্ছে।

Unknown
7w

Omega 3 fatty acid অনেক সময় দেখেছি প্রেসক্রাইব করতে। এটার কি কোনো বিশেষ রোল আছে? জানতে চাই।

Kawsar Uddin
7w

Anonymous member 944 Role in dyslipidemia particularly where Tg is high, HDL is low

Hasan Mahdi
7w

ভাই আমার বাবাকে আপনার কাছে দেখাতে চাই। আপনি কোথায় বসেন?

Kawsar Uddin
6w

Hasan Mahdi Ibn Sina, Uttara. Omnicare, Shewrapara Mirpur.

Unknown
6w

Thanks sir for your easy explanation. আমার প্রশ্ন হচ্ছে। অনেক সময় দেখা যায় রোগীর SGPT, SGOT ১০০ বা বেশি, কিন্তু ফাইব্রোস্ক্যান এ ফাইব্রোসিস স্টেজ F0-F1 But CAP 365.. এই রোগীর ক্ষেত্রে চিকিৎসা কি দেয়া হবে? Resmetorom বা GLP 1 দেয়া যাবে?

Mohammad Manikul Islam Sadhin
1h

Shameem Hossen আপনারে পুলিশ খুঁজছে।

Shameem Hossen
1h

Mohammad Manikul Islam Sadhin থানার সামনে বসে আছি ।

Kawsar Uddin
6w

Anonymous member 257 Lifestyle modifications. Assess for any dyslipidemia & treatment if indicated. If the patient is obese or overweight with other abnormalities of metabolic syndrome then GLP1, excluding contraindications alongside lifestyle modifications.

Kawsar Uddin
6w

রেসমেটিরম তো ফার্স্ট চয়েস না MAFLD/MASH এ। তাইনা? সবার জন্যই তো ফার্স্ট চয়েস GLP-1. যারা এটা নিতে পারবেনা বা দেয়া যাবেনা তাদের জন্য Resmetirom?

Humayara Jannat Nabila
6w

France er fibroscan machine gulo kothay kothay achhe?

Kawsar Uddin
6w

Humayara Jannat Nabila Dhaka medical e ache. Ibn Sina, Popular e ache. Aro onek jaygay echosens er machine ache.